মেসি: কিং অব ইউরোপ
পিএসজি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো তারা যতটা লিগ শিরোপা জিতেছে, তার চেয়ে বেশি আছে লিওনেল মেসির শোকেসে। পেশাদার ক্যারিয়ারে শুধু লিগের ট্রফিই জিতেছেন ডজনখানেক। অথচ সর্বশেষ শনিবার রাতে পিএসজি ১১তম লিগ ওয়ান জিতল। আর রোনালদোর লিগ শিরোপা তো অনেক কম। ম্যানইউতে তিনটি এবং সিরি-এ লিগ ও লা লিগা দুটি করে জিতেছেন তিনি। সেদিক থেকে শুধু লিগটা ধরলেও মেসিকে পায় কে।
এবার যদি ইউরোপের পাঁচ দেশের কথা বলি। অর্থাৎ শীর্ষ পাঁচটি দেশের লিগের কথা– লা লিগা, প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান, বুন্দেসলিগা ও সিরি-এ; সেখানেও সব মিলিয়ে মেসি সবার ওপরে। সেটা গোল বলি আর ট্রফি বলি। দুই অধ্যায়ে আর্জেন্টাইন তারকার নামটি থাকবে শীর্ষে। সে হিসাবে মেসি যে ইউরোপের কিং, সেটা বলাই যায়।
কয়েক দিন পর প্যারিস ছেড়ে চলে যাবেন। কোথায় যাবেন? এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বার্সায় ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি। যাওয়ার আগে দারুণ অর্জন দিয়ে পিএসজি অধ্যায় শেষ করতে পারায় হয়তো ভালোই লাগবে মেসির। এ দিন স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচটা ১-১ গোলে ড্র হলেও মন খারাপ হয়নি পিএসজি খেলোয়াড়দের। কারণ ১ পয়েন্ট হলেই তাঁরা চ্যাম্পিয়ন। সেই চিত্রনাট্য যে মেসি লিখে দেন। ম্যাচের ৫৯তম মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন। যদিও পরে প্রতিপক্ষ স্কোর সমান করে ফেলে। তাতে পিএসজির চ্যাম্পিয়ন হওয়া আটকে থাকেনি।
মেসির জন্য গোলটি একটু বেশিই স্পেশাল। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন হওয়ায় রেকর্ড ৪৩ নম্বর ট্রফির দেখা পেয়েছেন; এত দিন যেখানে ছিলেন ব্রাজিলের দানি আলভেজ। তবে এখনও ফুটবলের সঙ্গে আছেন– এমন কারও সঙ্গে মেলালে মেসি একাই রাজা। সেখানে তাঁর ধারেকাছে কেউ নেই। এ ছাড়া শীর্ষ পাঁচ লিগে এত দিন বেশি গোলের দৌড়ে এক নম্বরে ছিলেন পর্তুগালের রোনালদো। তাঁকে এবার ছাড়িয়ে গেলেন মেসি। সৌদিতে যাওয়ার আগে ইউরোপে রোনালদোর গোলসংখ্যা ছিল ৪৯৫টি। ১ গোল করে মেসি তাঁকে টপকে বসলেন সেই সিংহাসনে।
এমএসএম / এমএসএম
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!
ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত
৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স
ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ
ইতিহাস গড়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ