ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চাষীরা হতাশ

বীজের মূল্য আগাম নির্ধারনকরণ এর দাবিতে ঝিনাইদহে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতি’র প্রতিবাদ সভা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ৪:৩৬

চলতি বছর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ গম, ধান বীজ ক্রয়ের এর মূল্য কম নির্ধারণ করায় বাংলাদেশের চুক্তিবদ্ধ  ধান, গম চাষীরা হতাশায় পড়েছেন এবং মূল্য বৃদ্ধির দাবিতে ও বীজের মূল্য আগাম নির্ধারনকরণ এর দাবিতে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতি বাংলাদেশ এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ মে) দুপুরে বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ চাষিরা ঝিনাইদহের ড্রিমভ্যালী জোহান পার্কে এ প্রতিবাদ সভা’র আয়োজন করেন।

চাষীদের দাবি গত বছরের চেয়ে এবার বাজারে ধান,গমের দাম বেশি। তারপরও বিএডিসি এবার কম মূল্য নির্ধারণ করেছে। এতে চাষীরা লোকসানের মুখে পড়েছেন। বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতি বাংলাদেশ তাই বিএডিসির বীজ উৎপাদিত চাষীরা বাধ্য হয়ে গম ক্রয়ে মূল্য বৃদ্ধির দাবিতে প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান এবং অন্যথায় বৃহৎ আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন। এরই অংশ হিসাবে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতি বাংলাদেশ এর ঝিনাইদহ জেলাতে এক প্রতিবাদ সভার আয়োজস করে।

বিএডিসির চুক্তিবদ্ধ চাষী ফোরামের সভাপতি কুতুব উদ্দীন (কুতুব চেয়ারম্যান) এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন.সাধারন সম্পাদক আঃ মান্নান,প্রধান উপদেষ্টা মোঃ এনামুল হক,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সহ-সভাপতি ইউসুফ আলী প্রমূখ। এছাড়াও প্রতিবাদ সভায় অংশ গ্রহনকারি প্রত্যেক জেলা থেকে আশা সভাপতি,সাধারন সম্পাদক বক্তব্য রাখেন। প্রতিবাদ সভাতে বিভিন্ন জেলার চুক্তিবদ্ধ চাষিরা অংশ নেন।

বিএডিসির চুক্তিবদ্ধ চাষী ফোরামের সভাপতি কুতুব উদ্দীন (কুতুব চেয়ারম্যান) বলেন, চাষীরা আজ হতাশ কারন বিএডিসি বিগত বছরগুলোতে ধান,গম বীজের দাম ঠিক দিলেও এবার অন্যায়ভাবে কমিয়ে দিয়েছে। এতে চাষীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। চুক্তিবদ্ধ চাষীরা যদি লোকসানে পড়েন তাহলে বীজ গম উৎপাদনে অনাগ্রহী হবে। তাই চাষীদের কথা চিন্তা করে কর্তৃপক্ষ পুনরায় মূল্য নির্ধারণ করবেন। 

বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন বলেন, ভালো বীজ, ভালো ফল। নষ্ট বীজ, নষ্ট ফসল। ভাল বীজ উপহার দিয়েও আজকে আমরা অবহেলিত।সাধারণ ফসলের চেয়ে বীজ উৎপাদনে কয়েকগুন বেশি পরিশ্রম করতে হয়। এমনিতেই খুব একটা লাভ হয়না। তার উপর এবার বাজারে সাধারণ ফসলের সমান দাম দেয়া হচ্ছে। এতে করে লসের উপর লস! আমরা তো আর খাওয়ার জন্য বীজ উৎপাদন করিনা। বিক্রি করে দু’পয়শা আয় করতে চাই। এভাবে লোকসান হলে বাঁচব কিভাবে?এ দাবিতে আজ ঝিনাইদহে প্রতিবাদ সভার আহবান করা হয়েছে। বিএডিসির বীজে বেশি টাকা খরচ করে কৃষক পাচ্ছেন কম টাকা।আগামীতে বীজের মূল্য আগাম নির্ধারনকরণ এর দাবিতে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতি বাংলাদেশ ঝিনাইদহের ন্যায় সারা দেশে আন্দোলন অব্যাহত রাখবে। বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতির নেতৃবৃন্দ বলেন,কৃষকদের লোকসান হোক আমরা সেটা চাইনা, সরকারও চাইবে না। সরকার কৃষকদের স্বার্থে এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা করছি।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ