প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি ও ঝরে পড়া রোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা
তাড়াশ উপজেলাধীন মাধাইনগর ইউনিয়ন পরিষদ শিক্ষা বিষয়ক স্ট্যাডিং কমিটি এর সাথে প্রতিবন্ধী সংস্থার (ওপিডি) সদস্যদের “প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি ও ঝরে পড়া রোধে করনীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান হাবিব। এছাড়াও উক্ত ইউনিয়ন পরিষদ শিক্ষা বিষয়ক স্ট্যাডিং কমিটি এর সদস্য, শিক্ষক প্রতিনিধি, ওপিডি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ইনক্লসিভ এডুকেশন অফিসার নীলা জামান এবং ফিল্ড ডেভলপমেন্ট ফ্যাসিলিটিটের সুমন মিয়া।
এরপর উক্ত সভায় সমন্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি মো: আব্বাস উদ্দিন প্রতিবন্ধী শিশুদের কিভাবে ঝরে পড়া রোধে কাজ করা যায় এবং শিক্ষার মূল ধারায় নিয়ে এসে সমাজে প্রতিষ্ঠিত করে দেশের সম্পদে পরিণত করা যায় সে লক্ষে সবাইকে কাজ করার আহবান করেন। এরই ধারাবাহিকতায় প্রধান অতিথি তার বক্তবে বলেন যে, মাধাইনগর ইউনিয়ন পরিষদ আগামী অর্থ বছরে জুন-২০২৩-২৪ প্রতিবন্ধী শিশু/ব্যক্তিদের উন্নয়নে বাজেট থেকে প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন সহায়ক উপকরন দেওযার জন্য আশ্বাস প্রদান করেন। এছাড়াও উক্ত শিক্ষা বিষয়ক স্ট্যাডিং কমিটির সভাপতি প্রতিবন্ধী শিশুদের ঝরে পড়া রোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও অন্যান্য সেবাপ্রাপ্তিতে সহযোগিতা করবেন। সাইটসেভার্স এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা প্রকল্পটি তাড়াশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্যাচমেন্ট এলাকায়েএবং ২টি প্রতিবন্ধী সংগঠনের উন্নয়নে কাজ করে আসছে।এছাড়াও উক্ত কর্মশালায় অরবিন্দু বর্মন মিল অফিসার উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
সেবার গতি বাড়াতে বাইসাইকেল পেলেন রাণীনগরের ৭৩ গ্রাম পুলিশ
শালিখায় ৫ লাখ টাকার মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস
মনপুরায় দোকানপাট বন্ধ রেখে সদরের সহস্রাধিক ব্যবসায়ীদের প্রতিবাদ
ধামরাইয়ে পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা
Link Copied