খানসামায় "উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি" গঠনে অনিয়মের অভিযোগ
দিনাজপুরের খানসামায় "উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি" গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোনয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। গত ২৫ মে দিনাজপুর জেলা প্রশাসককে ৪১জন প্রধান শিক্ষক স্বাক্ষরিত, একটি লিখিত অভিযোগপত্র জমা প্রদান করা হয়।
প্রধান শিক্ষকগণ লিখিত অভিযোগে লিখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি গঠনের নীতিমালা ২০১৪ এর ১.১৪ অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধান শিক্ষক কমিটির সদস্য হিসেবে মনোনয়নের বিধান থাকলেও আমাদের খানসামা উপজেলা একজন চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকের মনোনয়ন প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক এখনো সহকারি শিক্ষক হিসেবে গণ্য করা হয়।
তারা আরো লিখেন, তদন্ত পূর্বক প্রজ্ঞাপনের আলোকে উক্ত মনোনয়ন বাতিল করতঃ একজন প্রধান শিক্ষককে মনোনয়ন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান করছি।
এই অভিযোগ ওঠে উপজেলার মারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক মো. নেয়ামুলের ইসলামের বিরুদ্ধে।
এর আগে ৪ এপ্রিল উপজেলা শিক্ষা কমিটির সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত একটি নোটিশে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক নেয়ামুলকে সদস্য করে সভায় আহ্বান করেন।
এ বিষয়ে চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক মো. নেয়ামুল ইসলাম বলেন, ‘আমার কাছে এ রকম কোন অভিযোগ আসেনি। আমার কাছে গেজেট আছে। আমি চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক এতে কোন সন্দেহ নেই।' এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এরশাদুল হকের কাছে জানতে চাইলে।
তিনি জানান, ‘জেলা প্রশাসকের মনোনীত একজন প্রধান শিক্ষককে শিক্ষা কমিটির সভায় উপস্থিত হওয়ার জন্য চিঠি দিয়েছিলাম। প্রধান শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে কোন ত্রুটি থাকলে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সে বিষয়ে প্রজ্ঞাপন অনুযায়ী সিদ্ধান্ত নিবেন।'জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী বলেন, ‘চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক যেন না পায়, সে বিষয়টি আমি দেখব।' জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, ‘জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।'
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied