যাত্রাবাড়ি থানা শ্রমিকলীগের কর্মীসভা
যাত্রাবাড়ি থানা শ্রমিকলীগের অন্তর্গত তিনটি ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ মে যাত্রাবাড়ী থানা জাতীয় শ্রমিকলীগ কার্যালয়ে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যাত্রাবাড়ি থানা শ্রমিকলীগ নেতা শাহজাহান বেপারী। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ও যাত্রাবাড়ি থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু খন্দকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় সংগঠনকে শক্তিশালী করার জন্য তৃণমূলের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক বাচ্চু খন্দকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন, বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এজন্য তিনি শ্রমিক লীগের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
যাত্রাবাড়ী থানা জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯,৬২,৬৩ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের জন্য জমা দেওয়া হয়। ডিএসসিসি ৬২ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে ডি.এম মাজেদুল ইসলাম (শিমুল) এবং সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম রানা,৪৯ নং ওয়ার্ডে সভাপতি আবু হানিফ মোল্লা সাধারণ সম্পাদক কাজী আহসান উল্লাহ,৬৩ নং ওয়ার্ডে মোঃ আলম ফকির সাধারণ সম্পাদক জসিম মিয়া সাংগঠনিক সম্পাদক আজাদ মোল্লা সহ প্রতিটি ৩১সদস্য বিশিষ্ট কমিটি সদস্যর নাম জমা দেয়া হয়েছে। শীঘ্রই এসব কমিটির বিষয়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলেও জানিয়েছেন বাচ্চু খন্দকার। এসময় যাত্রাবাড়ী থানা জাতীয় শ্রমিক লীগের নেতা কর্মী সহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied