ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসককে অর্থ দন্ডসহ ১ বছরের জেল


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৯-৫-২০২৩ রাত ৮:৫৪
 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া এম বি বি এস এক চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
গতকাল সোমবার উপজেলার জামপুর ইউনিয়নের ধন্দিবাজার এক ফার্মেসীতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
 
এ সময় ভুয়া এম বি বি এস ডিগ্রী ব্যবহার করে জনসাধারণের সাথে প্রতারণা ও জালিয়াতির দায়ে মো. জানে আলম (৪০) নামে এক ভুয়া চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডিত ভুয়া এম বি বি এস জানে আলম উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী গ্রামের নুরুল আমিনের ছেলে।
 
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইব্রাহীম জানান, দীর্ঘদিন ধরে ভুয়া এমবিবিএস সহ বিভিন্ন ভুয়া ডিগ্রি ও ভারত থেকে ট্রেনিং করা এমন তথ্য ব্যবহার করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল ভুয়া চিকিৎসক মো. জানে আলম। ভ্রাম্যমাণ আদালতের কাছে সে নিজের দোষ স্বীকার করেছে। ভুয়া ডিগ্রী ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডে দণ্ডিত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার মোশাররফ হোসেন সিজানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও থানা পুলিশ সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন