ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শখের বসে সমন্বিত খামারে সফল খানসামার জয়নাল আবেদীন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৩০-৫-২০২৩ দুপুর ১:৯
শখের বসে প্রথমত মাত্র ৩০০ ব্রয়লার মুরগী নিয়ে খামার দিয়ে শুরু করে এখন বর্তমানে অন্তত ১০ হাজারেরও বেশি বয়লার ও লেয়ার মুরগীর একজন সফল খামারি জয়নাল আবেদীন। শুধু মুরগির খামারই নয়, করেছেন মাছ চাষ ও গরুর খামারও। মাছ, মুরগি ও গরুর খামার--তিনে মিলিয়ে উপজেলার সবচেয়ে বড় সমন্বিত খামারি এখন ৬০ বছরের এই জয়নাল আবেদীন। কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ ২০১০ সালে পেয়েছেন প্রধানমন্ত্রীর পুরষ্কারও।
সফল এই খামারির বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গার পাড়া ইউনিয়নের ছাতিয়ান গড় গ্রামে। বাড়ির পাশেই প্রায় ৪ একর জমিতে গড়ে তোলেন তাঁর সমন্বিত কৃষি খামার। খামারের নাম
জয়নাল এগ্রো ফার্ম লিমিটেড। তাঁর খামারে রয়েছে-ছয়টি মুরগীর সেড, তিনটি গরুর সেড।খামারের আসে পাশে প্রায় তিন একর জমিতে বুনেছেন নেপিয়া, পাচং ও জারা ঘাস। সেখান থেকে ঘাস এনে খাওয়ান গাভিকে।
মুরগি ও গরুর খামারের পাশাপাশি রয়েছে তার তিনটি পুকুর। এই পুকুরগুলোতে বিভিন্ন প্রকারের মাছ চাষ করে এলাকায় আমিষের ঘাটতি কমাতে সহায়ক ভূমিকা পালন করছে।
তার এই খামারে ২০ জন মানুষের মিলেছে কর্মসংস্থান। তার খামারে কাজ করে অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সংসারের খরচও চালাতে পারছে। ছাতিয়ান গড় গ্রামের বাসিন্দারা জানায়, জয়নাল আবেদীন তাদের গ্রামের একজন সফল খামারী। যিনি প্রথম এই গ্রামে মুরগীর খামার, গরুর খামার ও বাণিজ্যিক ভাবে মাছ চাষ শুরু করেন।
 
খামারি কীভাবে হলেন—প্রশ্নের জবাবে জয়নাল আবেদীন সকালের সময়কে বলেন, শখের বসে শুধুমাত্র জমানো ২০০ টাকা দিয়ে ৫০টি হাঁসের বাচ্চা কিনে পুষতে শুরু করি তারপরে সেগুলো পালনে আমি যখন সফল হই তখনই আমি সিদ্ধান্ত নেই যে আমি বয়লার মুরগির খামার করবো পরে ১৯৮৮ সালে ৩০০টি বয়লার মুরগি দিয়ে আমি প্রথম খামার শুরু করি। তখন থেকেই ধীরে ধীরে আমার এই পর্যন্ত আশা। আর এখন একজন সফল খামারি হিসেবে শিক্ষিত বেকারদের বলব, আপনারা যারা ভাবছেন একজন সফল খামারি বা উদ্যোক্তা হবেন তারা ধৈর্য ধরে লেগে থাকবেন, তাহলে সফলতা আসবেই। এ ছাড়া চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি।
 
সমন্বিত খামারে গরু পালনে তিনি আরও বলেন, ‘ডেইরি খামারে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য উৎপাদন হয় সেই বর্জ্যকে এবারে কাজে লাগানোর জন্য কিছু প্রজেক্ট নিয়েছি। এই বর্জ্য থেকে জৈব সার তৈরির চেষ্টা করছি। এছাড়াও গরুর গোবর দিয়ে বায়োগ্যাস উৎপাদন করার ব্যবস্থা করছি যা দিয়ে রান্নাবান্নাসহ ফার্মের বেশ কিছু কাজে ব্যবহৃত হবে বলে তিনি জানান।
 
তরুণ-যুবকদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে জয়নাল আবেদীনকে একটি উদাহরণ মনে করেন ওই এলাকার প্রবীণরা। তারা সকালের সময়কে বলেন, চাকরির পেছনে না ছুটে যুবকদের স্বাবলম্বী হতে জয়নাল আবেদীনের মতো উদ্যোগ নিতে হবে। খামার করে তিনি নিজে আর্থিকভাবে লাভবান হয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি করেছেন। দেশের অর্থনীতিতে তিনি অবদান রাখছেন। পাশাপাশি আমিষের অভাব পূরণেও তাঁর ব্যাপক ভূমিকা রয়েছে। বর্তমানে তার এই সাফল্য দেখে এলাকার অনেক বেকার যুবক খামার ব্যবস্থাপনায় আত্মনির্ভরশীল হয়ে উঠতে চান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

​শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল

বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল

নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা

দেবীগঞ্জে সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের সংবাদের পর পিআইওকে বদলি

কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা

রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন

টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচারের পর সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল