ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আরও ৩ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০-৫-২০২৩ দুপুর ৪:৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে আরও ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।৫ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৩০ মে) সকালে তাকে আদালতে তোলা হলে রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম এই নির্দেশ দেন।
 
রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার এই তথ্য নিশ্চিত করেছেন। পরিমল জানান, ৫ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আবারও আদালতের তোলা হয়। পুলিশের পক্ষ থেকে আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
 
কোর্ট পরিদর্শক বলেন, বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে আছে। তারাই আবু সাইদ চাঁদকে জিজ্ঞাসাবাদ করবেন। এর আগে গত ২৫ মে সকাল ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিকেলে তাকে আদালতে আনা হয়। এঘটনায় রাজশাহী জেলা ও মহানগরীতে চাঁদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম