ইভিএমে ফলাফল পরিবর্তনের ন্যূনতম সুযোগ নেই: খুলনায় সিইসি
ইলেকট্রনিক ভোটিং মেশিনে ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। সবার সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না।
সিইসি বলেছেন, ইভিএমে একজনের ভোট আরেকজন দেওয়ায় কিংবা কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই। কারও কোনো সন্দেহ থাকলে আদালতে যেতে পারেন।
হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে কোনো ভোটারকে বাধা দেওয়া যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা জানিয়ে সিইসি আরও বলেন, নির্বাচনে সকলের সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না।
খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।
সভায় খুলনা জেলা প্রশাসক ইয়াসির আরিফীন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাসুদুর রহমান ভূইয়া, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মঈনুল হক, জেলা পুলিশ সুপার মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় খুলনার মতবিনিময় সভায় ১৮০ জন প্রার্থী অংশ নেন।
আগামী ১২ জুন খুলনা সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০