ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পিবিআইয়ের অভিযানে লাশের সন্ধান মেলেনি দুর্গম পাহাড়ে


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১-৮-২০২১ রাত ১:২৩
চট্টগ্রামের পটিয়ায় পিকআপচালক মো. মোসলেম উদ্দীনকে গুম করে  হত্যা মামলার দুই আসামিকে আটকের পর তাদের নিয়েই পিবিআই লাশ উদ্ধারের অভিযানে নামে। শনিবার সকালে (৩১ জুলাই) পিবিআইয়ের একটি টিম হত্যার রহস্য উদ্ঘাটনে পূর্ব হাইদগাঁওয়ের দুর্গম পাহাড়ি এলাকা কালামারছড়া নামক স্থানে ৩ থেকে ৪ ঘণ্টা হাঁটার পর হত্যার সাথে সম্পৃক্ত দু‍ই আসামিই দেখিয়ে দেয় পিকআপচালক মোসলেমকে অপহরণ এবং হত্যার পর লাশ গুম করার স্থান। এরপর শুরু হয় লাশের সন্ধানে সম্ভাব্য স্থানগুলোতে মাটি খোঁড়াখুঁড়ি। কিন্তু পাহাড়ি ঢলের কারণে লাশ উদ্ধার সম্ভব হয়নি। মোসলেম চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামের এনা মিয়ার ছেলে।
 
পিবিআইয়ের পরিদর্শক একেএম মহিউদ্দিন সেলিম জানান, গত বছরের ২১ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের পটিয়া থেকে একটি সন্ত্রাসী গ্রুপ পিকআপচালক মোসলেমকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় অপহৃতের বড় ভাই আবু তাহের বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ মামলার কোনো সুরাহা করতে না পারলে তদন্তভার পায় পিবিআই। আটকরাও স্বীকার করেছে উথই প্রু মারমা নামে এক শীর্ষ সন্ত্রাসীর হয়ে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ গুম করেছিল।
 
এদিকে, দুর্গম হওয়ার কারণে পুরো এলাকাটি পাহাড়ি সন্ত্রাসীদের অপহরণ রাজ্য বলে দাবি স্থানীয়দের। গত কয়েক দিন আগেও এই এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছিল।
 
মোসলেমের পরিবারের অভিযোগ, ১০ লাখ টাকার বিনিময়ে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপটি ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পটিয়ার সীমান্তবর্তী হাইদগাঁও থেকে ২০টির বেশি ছোট-বড় পাহাড়, ৪টি বড় পাহাড়ি ঝিরি এবং গহীন বন পেরিয়ে পৌঁছাতে হয় পাহাড়ি সন্ত্রাসীদের এ আস্তানায়, যে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো নজরদারি নেই বললেই চলে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন