ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুর যুবলীগ সম্পাদক সেলিমসহ ৪ জনের ওপর হামলা, কুপিয়ে জখম


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ১:৫১
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম ওরফে টাইগার সেলিমসহ ৪ জনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদেরকে কুপিয়ে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ মে) রাত ৮টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়‌কের ভূঞাপুর পৌরসভার ফসলান্দি মোড়ের ইবরাহীম খাঁ সরকা‌রি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহতরা হ‌লেন, রতন তালুকদার, কানন ও বিজয়। গুরুত্বর আহত সে‌লিম‌কে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, মঙ্গলবার বিকালে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের রেললাইন ক্রসিংয়ের পাশে পৌরসভার বীরহা‌টি এলাকায় ভূঞাপুর লিংরো‌ড বাইপাস উদ্বোধন অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। সেখা‌নে তার কর্মী-সমর্থক নি‌য়ে উপ‌স্থিত হন উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম। 
 
উদ্বোধন অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থি ছি‌লেন- স্থানীয় সংসদ সদস্য ছোট ম‌নির। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে ফেরার প‌থে ফসলা‌ন্দি মোড় এলাকায় তা‌দের উপর হামলা ক‌রে দুর্বৃত্তরা। হামলায় সে‌লিমসহ  ৪ জন গুরুত্বর আহত হন। এসয় স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় তা‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে ভ‌র্তি করা হয়। প‌রে সে‌লি‌মের অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে প্রেরণ করা হয়। এদি‌কে, এই ঘটনায় ভূঞাপু‌রে উত্তেজনা বিরাজ কর‌ছে। আহত হওয়া‌কে কেন্দ্র ক‌রে যেকোন সময় বড় ধর‌ণের সংঘ‌র্ষের আশঙ্কা কর‌ছেন স্থানীয়রা।
 
এ ঘটনায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দুর্বৃত্তদের হামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহত হয়েছে ব‌লে জানা গে‌ছে এবং তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ত‌বে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত ক‌রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত