ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলরের জনসচেতনতামূলক অভিযান
রাজধানীর যাত্রাবাড়ি-ডেমরা এলাকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা (বাবুলের)উদ্যোগে জন-সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে।
বুধবার ৩১ মে কোনাপাড়া মান্নান স্কুল সংলগ্ন দরবার শরীফ রোড সহ ৬৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই প্রচার অভিযান চলে। এ সময়ে বিভিন্ন লিফলেট হ্যান্ডবিল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে এডিস মশার উৎপত্তি স্থল সম্পর্কে সচেতন করা হয়। এবং বাড়ির আশপাশ এবং আঙ্গিনা পরিষ্কার রাখার উপড় গুরুত্বআরোপ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা (বাবুল) দৈনিক সকালের সময় কে বলেন, মাননীয় মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে আমার এলাকা ৬৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষকে ডেঙ্গু চিকনগুনিয়া রোগের হাত থেকে রক্ষা করতে এ জনসচেতনামূলক প্রচার অভিযান চালাচ্ছি। এই অভিযানে মানুষকে আমরা কিভাবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তি পাওয়া যায় সেই সম্পর্কে অবগত করছি, এডিস মশার উৎপত্তিস্থল নষ্ট করতে প্রচার অভিযান চালাচ্ছি। ডেঙ্গু চিকুনগুনিয়া বর্তমানে একটি জাতীয় সমস্যা। তাই এই রোগ থেকে যাতে মানুষ মুক্তি পায় সেই ব্যবস্থা গ্রহণ করছি।নাগরিকদের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সব সময় সচেষ্ট আছি।এ সময় ডিএসসির ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর এর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied