ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ১১:১২

বাছাইপর্ব থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারেনি আর্জেন্টিনা। শেষ সময়ে আসর আয়োজনের স্বত্ব পাওয়ায় খেলার সুযোগ পায় লিওনেল মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা। কিন্তু আসরে বেশি দূরে যেতে পারলো না তারা। 

বুধবার বাংলাদেশ সময় রাতে সান জোয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে শেষ ষোলোয় যাত্রা থেমেছে যুবা আলবিসেলেস্তেদের। দ্বিতীয়ার্ধে দুই গোল করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আফ্রিকান প্রতিনিধি নাইজেরিয়া।

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। কিন্তু ইসরায়েলকে স্বাগত জানাতে দেশটির ফেডারেশন অস্বীকৃতি জানায়। ফিফা শাস্তি হিসেবে তাদের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব বাতিল করে। যা পরে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে না পারা আর্জেন্টিনাকে দেওয়া হয়। 

কুড়িয়ে পাওয়া ওই সুযোগে গ্রুপ পর্বে দারুণ ফুটবল খেললেও শেষ ষোলোয় ধসে গেল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। ম্যাচের প্রথমার্ধে ভালো খেলেও গোল করতে পারেনি আর্জেন্টিনা যুবারা। দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগায় ব্রাজিল-ইতালির গ্রুপ থেকে শেষ ষোলোয় আসা নাইজেরিয়া। 

ম্যাচের ৬১ মিনিটে প্রথম লিড নেয় তারা। গোল করেন ইব্রাহিম বেজি মোহাম্মদ। ওই গোল শোধ করার চেষ্টা শেষ পর্যন্ত করে গেছে আকাশি-সাদা জার্সির অনূর্ধ্ব-২০ দলটি। কিন্তু গোল শোধ করতে পারেনি তারা। বরং নাইজেরিয়ান যুবারা যোগ করা সময়ে গোল করে শেষ আটে নাম তোলে। দলটির হয়ে দ্বিতীয় গোল করেন রিলওয়ানু হিলারু সারকি।

এমএসএম / এমএসএম

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?