ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বাড়াতে ভোটাভুটি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ১১:১৪

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিলে ভোটাভুটি শুরু হয়েছে। স্থানীয় সময় রাত ৯ টার দিকে এ ভোটাভুটি শুরু ‍হয়। এর আগে হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলের উপর এক ঘণ্টা বিতর্ক চলে। এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতারা বক্তব্য দেন। এরপরই ভোটাভুটি শুরু হয়। খবর-বিবিসি 

বিলটি পাস করার জন্য দরকার সংখ্যাগরিষ্ঠ ভোট । এজন্য ৪৩৫ জন আইনপ্রণেতার মধ্যে ২১৮ জনের সমর্থন দরকার। ডেমোক্র্যাট ও রিপাবলিকান- এই দুই দলের মধ্যে ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়েছে ৩১৪টি। বিপক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন। এখানে বিলটি পাসের পর এখন এটি যাবে সিনেটে। 

এদিকে বিলটি হাউস অব রিপ্রেজেনটেটিভে পাস হওয়ায় মার্কেটে স্বস্তি ফিরেছে। কারণ উদ্বেগ ছিল- জাতীয় ঋণের সীমা না বাড়ালে ফেডারেল সরকার ঋণ গ্রহণ করতে পারবে না। এতে দেশটির কোষাগার শূন্য হয়ে যাবে এবং এর ফলে জুনের শুরুতেই দেশটি খেলাপি হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের ঐকমত্য জরুরি ছিল।

এমএসএম / এমএসএম

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?