ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে বিপুল পরিমান ইয়াবা সহ চার মাদক কারবারি গ্রেপ্তার


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ১:২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিপুল পরিমান ইয়াবা সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থনা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাসী চালিয়ে ৪৭ হাজার ৪শত পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার সহ তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তাারকৃতরা হলো, কক্সবাজার সদরের করিম সিকদার পাড়া গ্রামের মোস্তাক আহমেদের ছেলে  সায়েদ ইসতিয়াক আহাম্মদ, চট্টগ্রামের পাচঁলাইশ থানার হাটহাজারী রোড এলাকার কামরুল ইসলাম ভূইয়ার ছেলে দৌলত আজিম ভূইয়া, সিরাজগঞ্জের কাজিরপুর থানার আলমপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের মেয়ে মিম আক্তার খুশী, কুমিল্লার লাকসাম থানার কোমার গ্রামের মো:জয়নাল আবেদীন ছেলে মুজিবুল হক।
সোনারগাঁ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশী চালিয়ে কক্সবাজার থেকে আসা ঢাকাগামী সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-৪৯-৩৩৪১)গাড়ী থেকে ৪৭ হাজার ৪ শত পিস ইয়াবা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক কারবারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান