ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ৭০ নং ওয়ার্ড কাউন্সিলরের জনসচেতনতামূলক অভিযান


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১-৬-২০২৩ বিকাল ৫:৫০
রাজধানীর ডেমরা এলাকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ আতিকুর রহমান (আতিকের) উদ্যোগে জন-সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে।
 
বুধবার ৩১ মে দেইল্লা, পাইটি, কায়েতপাড়া, ঠুলঠুলিয়া, খলাপাড়া, তাম্বুরাবাদ, নলছাটা, ধীৎপুর, দুর্গাপুর, মেন্দিপুর, আমুলিয়া, শূন্যা ও শূন্যা টেংরা এলাকা সহ ৭০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই প্রচার অভিযান চলে। এ সময়ে বিভিন্ন লিফলেট হ্যান্ডবিল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে এডিস মশার উৎপত্তি স্থল সম্পর্কে সচেতন করা হয়। এবং বাড়ির আশপাশ এবং আঙ্গিনা পরিষ্কার রাখার উপড় গুরুত্বআরোপ করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান (আতিক) দৈনিক সকালের সময় কে বলেন, মাননীয় মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে আমার এলাকা ৭০ নং ওয়ার্ডের সাধারণ মানুষকে ডেঙ্গু চিকনগুনিয়া রোগের হাত থেকে রক্ষা করতে এ জনসচেতনামূলক প্রচার অভিযান চালাচ্ছি। এই অভিযানে মানুষকে আমরা কিভাবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তি পাওয়া যায় সেই সম্পর্কে অবগত করছি, এডিস মশার উৎপত্তিস্থল নষ্ট করতে প্রচার অভিযান চালাচ্ছি। ডেঙ্গু চিকুনগুনিয়া বর্তমানে একটি জাতীয় সমস্যা। তাই এই রোগ থেকে যাতে মানুষ মুক্তি পায় সেই ব্যবস্থা গ্রহণ করছি।নাগরিকদের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সব সময় সচেষ্ট আছি।এ সময় ডিএসসির ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর এর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি