ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে মানববন্ধন


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১-৬-২০২৩ বিকাল ৫:৫৩
নির্বাচন পরবর্তী সহিংসতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ডের সদ্য বিজয়ী কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের অনুসারীদের হামলা, মারধর, লুটপাট, দখলবাজি, বসত ঘর-দোকানপাট তালাবদ্ধ করা ও অব্যাহত হুমকির প্রতিবাদে ও এসব অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে ওই ওয়ার্ডের নির্যাতিত জনগন। বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এ সময় বক্তারা বলেন, সিটি নির্বাচনে আমরা দলীয় প্রতীক নৌকার হয়ে কাজ করেছি পাশাপাশি স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী মিষ্টি কুমড়া প্রতিকার শেখ মো: নজরুল ইসলামের হয়ে কাজ করি। নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীকের কাউন্সিলর প্রার্থী পরাজিত হলে বিজয়ী কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন সরকারের অনুসারীরা নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকে আমাদের উপর অত্যাচার শুরু করে। তারা আমাদের ঘরবাড়ী দোকানপাট ভাঙচুর চালায় আমাদের মারধর করে আমাদের বাসা বাড়ীতে তালা লাগিয়ে দেয়। এখন পর্যন্ত তাদের ভয়ে শতাধিক লোক এলাকা ছাড়া। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে আবেদন জানাই হাজী মাজার বস্তি তথা পুরো ৫৭ নং ওয়ার্ডে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ত থেকে আমাদের উত্তরণ করুন। আমরা এ দেশের নাগরিক আমাদের স্বাভাবিক ভাবে বাঁচতে দিন।
 
এসময় উপস্থিত ছিলেন, ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক টঙ্গী থানা ছাত্রলীগের গণ শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন রাসেল, ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মোহাম্মদ আলী, জাফর সিকদার, আবু তালেব, খোকন, সাঈদ মিয়া, কাজলী বেগম, সকিনা, রাহেলাসহ ভুক্তিভোগী  অসহায় লোকজন।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’