ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় নদী থেকে বালু উত্তোলন, ছবি তোলায় সাংবাদিক লাঞ্ছিতঃ থানায় অভিযোগ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১-৬-২০২৩ রাত ৯:৮
দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের স্থিরচিত্র (ছবি) তোলায় ফারুক আহম্মেদ নামে এক সাংবাদিককে লাঞ্চিতের অভিযোগ উঠেছে জুলফিকার আলী (২২) নামে এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে।
 
বৃহস্পতিবার (১ জুন ) সকালে খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের অন্তর্গত নেউলা (ইউসুফ শাহপাড়া) গ্রামের পার্শ্ব দিয়ে প্রবাহিত আত্রাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহে গিয়ে এ ঘটনা ঘটে।ফারুক আহম্মেদ দৈনিক খোলা কাগজ পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় বালু ব্যবসায়ী জুলফিকার আলীসহ অজ্ঞাত ৮/১০ জনের নামে খানসামা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক ফারুক আহম্মেদ।
 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খামারপাড়া ইউনিয়নের অন্তর্গত নেউলা (ইউসুফ শাহপাড়া) গ্রামের পার্শ্ব দিয়ে প্রবাহিত আত্রাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহে গিয়েছিলেন সাংবাদিক ফারুক আহম্মেদ। এসময় দেখা যায় বালু ব্যবসায়ী জুলফিকার আলীর নেতৃত্বে অজ্ঞাতনামা ৮/১০ বালু ব্যবসায়ীরা প্রশাসনের অনুমতি ব্যতীত অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে। সেই বালু উত্তোলনের স্থিরচিত্র গুলো মোবাইল ফোনের মাধ্যমে সংগ্রহ করিতে থাকে সাংবাদিক ফারুক আহম্মেদ। সেই সময় বালু ব্যবসায়ীরা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে স্থিরচিত্র (ছবি) সংগ্রহে বাধা দান ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এমনকি জোরজবস্তি ও টানাহেচড়া করে তার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয় এবং মোবাইলে থাকা অবৈধ ভাবে উত্তোলিত বালুর স্থিরচিত্র ও ভিডিও ডিলেট করে দেয়।
 
এ ছাড়াও জানা গেছে, বালু ব্যবসায়ীরা সাংবাদিক ফারুক আহম্মেদ এর সাথে থাকা সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত হস্ত লিখিত ডাইরী ও ডাইরীর ভিতরে থাকা নগদ ৭,৩৪৫/- (সাত হাজার তিনশত পঁয়চল্লিশ) টাকা ছিনিয়ে নেয়।বালু ব্যবসায়ী জুলফিকার আলী ঐ সাংবাদিককে হুমকি দিয়ে বলেন যে, পরবর্তীতে এগুলো নিয়ে কোন সংবাদ সংগ্রহে গেলে তোর সাংবাদিকতা করার সাধ মিটাইয়া দিব।এ বিষয়ে অভিযুক্ত জুলফিকার আলীর সাথে একাধীকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি।এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায় বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়