আশুলিয়ার কাঠগড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে আশুলিয়ার কাঠগড়া জসিম দেওয়ানের দোতলা বাড়ির বেলকুনির গ্রীল কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে ঐ বাড়ির সকলকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতি হওয়ার পরে সকালে স্থানীয় লোকজন জসিম দেওয়ানের বাড়ির াাহত লোকদের উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার নানা দিক পর্যালোচনা করে তদন্ত করবেন বলে থানা পুলিশ জানিয়েছেন। কাঠগড়া দেওয়ান বাড়িতে ডাকাতি হওয়ায় আশে পাশের সাধারণ মানুষ বেশ আতংকে রয়েছে। স্থানীয়দের দাবী দিন দিন আইন শৃংখলার আবস্থা নাজুক হয়ে পড়েছে তাই এলাকায় চুরি ডাকাতি সহ নানা রকম দুর্ঘটনা ঘটছে। এবিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম সাংবাদিকদের বলেন,ডাকাতির ঘটনায় ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে থানায় মামলা হবে এবং যথাযথ তদন্ত করে প্রয়োজনিয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার