ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে শহিদ-খুরশীদ প্যানেল জয়ী
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনে শহিদ-খুরশীদ প্যানেল পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন হয়। এ প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম (সংগ্রাম), সাধারণ সম্পাদক হয়েছেন খুরশীদ আলম (অর্থনীতি প্রতিদিন)।
সভাপতি পদে শহিদুল ইসলাম ৮৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৪৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পেয়েছেন ৭৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এরফানুল হক নাহিদ পেয়েছেন ৪৯৩ ভোট। এছাড়া সহ-সভাপতি হয়েছেন খন্দকার হাসনাত করিম, রাশেদুল হক ও রফিক মুহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাউদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ।সদস্য হয়েছেন-আমীর হামযা চৌধুরী, এম. মোশারফ হোসেন, এম. আনোয়ারুল হক, আবদুল্লাহ মজুমদার, নিজাম উদ্দিন, ফখরুল ইসলাম, তালুকদার এইচ এম নূরুল মোমেন ও রাজু আহমেদ।বিভক্ত সাংবাদিক ইউনিয়নের এই অংশ বিএনপি ও ডানপন্থি অংশ বলে পরিচিত। এই সংগঠনে ভোটার সংখ্যা ২ হাজার ৩১৭।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied