"ডিআইএমএফএফ - ২০২৪ এর পাওয়ার্ড বাই পার্টনার স্টার সিনেপ্লেক্স"
দশম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব - ডিআইএমএফএফ ২০২৪ এর পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স।
গত ৩১শে মে, বুধবার রাজধানীর পান্থপথে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্টার সিনেপ্লেক্সের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন শো মোশন লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব খালেদ আহমেদ এবং ডিআইএমএফএফের পক্ষে স্বাক্ষর করেন ফেস্টিভাল ডিরেক্টর ইসমাম রহিম কারীব।
এসময় উপস্থিত ছিলেন স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ও সেলস এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো: শাহাদাত হোসন হিমেল, ডিআইএমএফএফ এর ইন্টার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার হামিম শফিক হোসেন।
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব ২০২৪ এর চলচ্চিত্র জমা নেওয়ার শেষ তারিখ ২৪শে সেপ্টেম্বর, ২০২৩। এবারের আসরে ভার্টিক্যাল ফিল্ম এবং মোজো স্টোরিসহ সর্বমোট ৫টি ভিন্ন ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দিতে পারবেন অংশগ্রহণকারীরা।
‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি, নতুন যোগাযোগ’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব।
এমএসএম / এমএসএম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
Link Copied