ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রামুতে দেশীয় তৈরী অস্ত্র ও গুলিসহ আটক ৩


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২-৬-২০২৩ রাত ১১:১০
রামু উপজেলার ঈদগড় ছগিরাকাটা এলাকায় দেশীয় তৈরী ১টি  এলজি, ৮০ রাউন্ড গুলি ও নাম্বার বিহীন ১টি মোটর সাইকেলসহ ৩ জন কে আটক করেছে পুলিশ। 
 
শুক্রবার ২ জুন দুপুর সাড়ে বারোটার দিকে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, রামু কচ্চপিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের গিলাতলী এলাকার মৃত মোঃ ইসালামের ছেলে আবু নয়ন প্রকাশ সোনা মিয়া(৪৫), একই ইউনিনের গিলাতলী এলাকার মৃত কালা মিয়ার ছেলে আবদুল হাকিম ( ৪২) ও গর্জনীয়া ইউনিয়নের মাঝিরকাটা ৬নং ওয়ার্ডের ওসমানের ছেলে মিজানুর রহমান (২৬)।
 
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হুসাইন।
 
 তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু ঈদগড় পুলিশ ক্যাম্পের আইসি এস আই ফয়েজুর রহমান ও এ এস আই এ্যামিলন বড়ুয়া সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে রামু ঈদগড়  ইউনিয়নের ছগিরাকাটা তুলাতুলি ফরেষ্ট অফিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ৮০ রাউন্ড গুলি ও নাম্বার বিহীন ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।
 
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও গুলিসহ ৩ জন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ