ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শতবর্ষী গর্জন গাছ কেটে আলামত নষ্টে বন পুড়িয়ে দিলেন ইউপি সদস্য


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২-৬-২০২৩ রাত ১১:১২
কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগড় রেঞ্জের তুলাতলী বিটের টোটারবিল এলাকায় রাতের আধারে শতবর্ষী গর্জন গাছ (মাদার ট্রি) কেটে আলামত নষ্ট করতে বনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 
 
জানা যায়, ঈদগড় ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান, বনবিভাগের হেডম্যান আতর আলী ও নুরুল ইসলাম রাতের আধারে ঈদগড় রেঞ্জের তুলাতলী বিট কর্মকর্তার যোগসাজশে টোটারবিল এলাকার কয়েকটি মাদার ট্রি কেটে নিয়ে যায়। পরবর্তীতে গাছ কাটার আলামত নষ্ট করতে বনে আগুন ধরিয়ে দেন তারা।
 
এ ঘটনায় ইউপি সদস্য মিজানুর রহমান, হেডম্যান আতর আলী ও নুরুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোঃ কামরুল হাছান।
 
তিনি জানান, রাতের আধারে বিভিন্ন দফায় তুলাতলী বিটের টোটারবিল এলাকা থেকে কয়েকটি শতবর্ষী গর্জন গাছ (মাদার ট্রি) কেটে পাচার করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে গাছ কাটার চিহ্ন পেয়ে তদন্ত করে জানা যায় ইউপি সদস্য মিজানুর রহমান, হেডম্যান আতর আলী ও নুরুল ইসলাম গাছগুলো পাচার করেছে। তাই তাদের বিরুদ্ধে বন আইনে গত ২৬ মে মামলা রুজু করা হয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে হেডম্যান আতর আলী জানান, আমি অনেক বছর ধরে বনবিভাগের হেডম্যানের দায়িত্বে রয়েছি। পাশাপাশি বনের গাছ টেন্ডারের মাধ্যমে ক্রয় করে ব্যাবসা পরিচালনা করে আসছি। আমার বিরুদ্ধে মাদার ট্রি কাটার যে অভিযোগটি তোলা হয়েছে তা ভিত্তিহীন। বরং আমি বিভিন্ন সময় বনবিভাগকে গাছ কাটা, চুরি ও পাচার করার তথ্য দিয়ে সহযোগীতা করে আসছি। এবারেও ইউপি সদস্য মিজানুর রহমান ও নুরুল ইসলামের নেতৃত্বে রাতের আধারে শতবর্ষী গর্জন গাছ কেটে পাচার করার তথ্য বনবিভাগকে আমি দিয়েছি।
 
তিনি আরো বলেন, শতবর্ষী গর্জন গাছসহ বিভিন্ন গাছ তুলাতলী বিটের সামনে দিয়েই পাচার হচ্ছে প্রতিদিন। বিট কর্মকর্তা গাড়ি প্রতি ১ হাজার থেকে ২ হাজার টাকা নিয়ে গাড়িগুলো ছেড়ে দেয়। আবার টাকা না পেলে আটকিয়ে নিলামে বিক্রি করে দেয়। এভাবে কয়েকটি গাছ পাচার চক্র বিট কর্মকর্তাকে ম্যানেজ করে গাছ পাচার করে আসছেন দীর্ঘদিন ধরে।
 
যদিও গাছ কেটে পাচার করার বিষয়টি স্বীকার করেছেন  ঈদগড় ইউপি ৭নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান। তিনি বলেন, ডুলহাজার এক গাছ ব্যাবসায়ীকে গাছগুলো বিক্রি করা হয়েছে। গাছগুলো বনের জায়গায় বসবাসরত নুরুল ইসলামের কাছ থেকে কেনা হয়েছে। পরে সেখান থেকে আমার লোকজন কেটে ডুলহাজারা পৌছিয়ে দিয়েছি। আমি শুধু ডুলহাজার ব্যাবসায়ীকে সহযোগিতা করেছি। 
 
অভিযোগের বিষয়ে জানতে ঈদগড় রেঞ্জের তুলাতলী বিট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার ফোন কেটে দেন তিনি। পরবর্তীতে আবারও যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, মাদার ট্রি চুরি করে পাচার করার বিষয়ে জেনেছি। জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ