ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

"বাজেট নিয়ে সাধারণ মানুষ অসন্তোষ"


মেহেদী সৌরভ, ধানমন্ডি photo মেহেদী সৌরভ, ধানমন্ডি
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ১২:৩৮
২০২৩-২৪ অর্থবছরের টিআইএনধারীদের (ট্যাক্সপেয়ারস আইডেন্টিফিকেশন নাম্বার) আয়কর না দেওয়া লাগলেও দুই হাজার টাকা ফি দিতেই হবে। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ। তারা বলছে, এই বাজেটে দ্রব্যমূল্য আর যেন না বাড়ে সে ব্যবস্থা নেওয়া উচিত। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার এর আগের অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৩৪ শতাংশ বড়।
 
রাজধানী ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বর এবং বিভিন্ন এলাকার বেশকিছু মানুষের সঙ্গে কথা হয়।সাধারণ মানুষ বলছে, দ্রব্যমূল্য বাড়লেও বেতন মোটেও বাড়েনি। ফলে জীবনধারণ অনেক কঠিন হয়ে গেছে। ভবিষ্যতে যদি দ্রব্যমূল্যের দাম আরো বাড়ে, তাহলে জীবনযাপন প্রায়  অসম্ভব হয়ে পড়বে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, তিনি ঢাকা শহরে একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, শেষ কবে ভালো কিছু দিয়ে আহার করেছে সেটা তার জানা নেই, এছাড়াও তিনি আরও বলেন, আমি কিংবা আমার মতো যেসব ব্যাচেলর রয়েছে তাদের জন্য এই বাজেট খুবই ভয়াবহ। এছাড়াও প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এক প্রকার গলার কাঁটা হয়ে গিয়েছে। জানিনা কিছুদিন পর কিভাবে দিন যাপন করবো। 
 
ব্যাংক কর্মকর্তা আফজাল শরীফ বলেন, এই ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিয়ে সরকারের ভাবা উচিত। নয়তো সাধারণ মানুষের টিকে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে উঠবে।

এমএসএম / এমএসএম

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা