ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী খুন, আটক-২


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ১:১১

চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় কায়সার (৪৮) নামের এক ব্যবসায়ি খুনের ঘটনা ঘটেছে।এব্যাপারে ২ দুইজনকে আটক করেছে পুলিশ।২ জুন (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আমান উল্লাহ সিকদার পাড়া এলাকায়  এই ঘটনা ঘটে।

নিহত কায়সার ওই এলাকার মৃত্যু ওমর আলী সিকদারের ছেলে।দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরের রিয়াজুদ্দীন বাজারে হার্ডওয়্যারের মালামালের দোকান ব্যবসা করতেন কায়সার। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,জায়গা জমি সংক্রান্তে নিহতের পরিবারের সাথে একই এলাকার মৃত্যু ওয়াইজ উদ্দিনের পুত্র আলম নুরের পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। 
ওই বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যা নাগাদ দু'পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়,এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।একপর্যায়ে ফরিদ গংদের হামলায় আহত হয় মোঃ কায়সার।পরে হাসপাতালে নেওয়ার সময় পথরোধ করে আলম নুরের পুত্র মোঃ ফরিদ(৪৮), ফজলুল হক(৬৫), লোকমান (৫৫),মোঃ ফারুক (৩৮), মোঃ আকবর(৪০),শাহাব উদ্দিন(৫০),শাহাবুদ্দীনের ছেলে মোঃ মিসবাহ উদ্দিন (১৮)সহ সংঘবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে তাদের বাড়ীর পাশ দিয়ে যেতেই হামলা শুরু করে।এতে কায়সার নামক ওই ব্যবসায়ী খুন হয়েছে বলে দাবি করছে নিহতের স্বজনরা।

নিহতের ভাই মঞ্জুর আলম সিকদার বলেন,আমার বাবা ওমর আলী ওই এলাকার আলম নুরের এক ছেলের কাছ থেকে জায়গা খরিদ করেছে,ওই জমি সংক্রান্তে নামজারি খতিয়ানসহ সব দলীলাদি থাকলেও তারা আমাদের জমি না দিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে আমার ভাইকে তিন মাস মতো জেলও কাটিয়েছে তারা।
এসময় তিনি আরও বলেন,আমার ভাই মোঃ কায়সার সিকদার একজন রিয়াজুদ্দিন বাজারের হার্টওয়ারের দোকানদার।আলম নুরের ছেলেরা প্রথমে একবার হামলা করেছে।পরে আমার ভাই কায়সারকে চিকিৎসার জন্যে হাসপাতালে নেওয়ার সময় পথরোধ করে আলম নুর ও তার পুত্র মোঃ ফরিদ(৪৮), ফজলুল হক(৬৫), লোকমান (৫৫),মোঃ ফারুক (৩৮),মোঃ আকবর(৪০),শাহাব উদ্দিন(৫০),শাহাবুদ্দীনের ছেলে মোঃ মিসবাহ উদ্দিন (১৮)সহ সংঘবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে পূনরায় হামলা করে তাদের বাড়ীর সামনেই আমার ভাই কায়সারকে খুন করেছে।এসময় খুনীদের ফাঁসির দাবি জানান নিহতের ভাই মঞ্জুর।

নিহতের স্ত্রী হাসিনা বেগম বলেন,আমাদের সংসারে ২ ছেলে ও ১ মেয়েসহ তিন সন্তান রয়েছে।বড় ছেলে মোঃ কাইয়ুম সিকদার(১৮),সায়েম সিকদার (১৪),এবং মেয়ে তাইফা সিকদার প্রঃ মনি(৬)।আমার স্বামী কায়সারকে আলম নুরের ছেলেরা পরিকল্পিত ভাবে খুন করেছে,আমি আমার স্বামীর খুনীদের ফাঁসি চাই।

এব্যাপারে খানখানাবাদ পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,জায়গা জমি সংক্রান্তে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।আমরা ঘটনাস্থলে কারো কাছে দ্যা,লাঠি কিংবা অস্ত্র-সশস্ত্র তেমন কিছু দেখিনাই, হালকা মারামারিতেই খুনটা হয়েছে।ঘটনার পরপরই পুলিশ দুইজনকে আটক করেছে কিন্তু এখনো পর্যন্ত  নিহতের পরিবার থেকে মামলার এজাহার দেয়নাই।এজাহার দিলে তাদের গ্রেফতার দেখানো হবে বলেও জানান পুলিশ মুজিব।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির