ঈশ্বরগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো রামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ফেরদৌস ওরফে বাপ্পি (১৯), উজানচর নওপাড়া গ্রামের মজিদ মিয়া ওরফে মজিদের ছেলে আনন্দ (১৯), লিটন মিয়ার ছেলে নাঈম মিয়া(১৬), রাফিয়ার আলগী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আমিনুল ইসলাম ছোট্ট(১৯), আলাদিয়ার আলগী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ আলমগীর।
এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি চাকু, একটি ছুরি, একটি দা এবং একটি লোহার রড উদ্ধার করা হয়। জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নাজিম উদ্দিনের ছেলে রিয়াদ মিয়া গত ১ জুন উচাখিলা ইউনিয়নের মীর বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের একদল সদস্য দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আতংক ছড়িয়ে ও মারপিট করে একটি মোবাইলসহ নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী রিয়াদ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করলে পুলিশ তাদের মধ্যে ওই ৫ জনকে গ্রেপ্তার করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এর ৪/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে। এলাকাবাসীর দেয়া তথ্যমতে উল্লেখিত আসামীরা বিভিন্ন সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। তাদের ভয়ে এলাকার কেউই মুখ খুলতে সাহস পায় না বলে জানা যায়। তারা গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত