এইতো শ্রাবণ
এইতো শ্রাবণ
ফকির মোহাম্মাদ মিন্টুএইতো শ্রাবণ
কি দারুণ মেঘ আকাশের পথ ধরে উড়ে যায়,
দিক হতে দিগন্তে,
দৃষ্টির দূরে, ক্রমশ আড়ালে।
এইতো শ্রাবণ,
হালকা হাওয়ায় ডানা মেলে দেয় বিষন্ন বাতাস,
কাশফুল হেসে উঠে নিয়ে তার ভেজা দেহ,
ভেজা চুল, ভেজা মন, পথিকের পথ চেয়ে।এইতো শ্রাবণ
রাত্রির সাথে ঘোলাটে চন্দ্রমুখ,
উঁকি দেয় যেন নববধূ ঘোমটা টানার মতো,
কাঁদা মাখা গন্ধ জড়িয়ে হাঁটে ক্লান্ত পথিক।
এইতো শ্রাবণ,
নব জলে বয়ে চলে নদী,
সাথে নিয়ে নব ঢেউ,
প্রাণ খোলা তীরে রাখে তার মাথা,
বলে জল, কোথা ছিলি তুই বল,
এমনও সুখের শ্রাবণ।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied