গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কানন হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১২ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পশ্চিম থানাধীন জীলানি মার্কেটের সামনে জলসিড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তা পাড় হওয়া মোটরসাইকেলে চাপা দেয় এসময় কানন মোটরসাইকেল থেকে পরে গেলে আর একটি ট্রাক চাপায় ঘটনাস্থলে কানুন এর মৃত্যু হয়। নিহত কানন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন কাচারি পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। কাননের বয়স ২৯ বছর। তিনি উত্তরার ছইপই নামক একটি চায়না সাপ্লায়ার কোম্পানিতে এক্সিকিউটিভ মার্কেটিং অফিসার পদে দায়িত্বরত ছিলেন। কানন দীর্ঘদিন যাবত তার পরিবারসহ রাজধানীর উত্তরার বাউনিয়া বটতলা এলাকায় বসবাস করছিলো। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত কাননের লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার