নগদ
সামাজিক নিরাপত্তা ভাতা ও গ্রহীতা বৃদ্ধিতে শুভেচ্ছা
২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর ভাতা ও গ্রহীতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ‘নগদ’। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটে আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন, যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। এবারের বাজেটে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী ভাতার পরিমাণ মোট বাজেটের ১৬ দশমিক ৫৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫২ শতাংশ। অর্থমন্ত্রী ভাতাভোগীর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার বাড়িয়েছেন। মাসিক ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে। বিভিন্ন ভাতা ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ভাতা ও ভাতাভোগীর পরিমাণ বাড়ানো সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেছেন, ‘এমন কঠিন সময়ে খেটে খাওয়া মানুষদের জন্য এটি সময়োপযোগী সিদ্ধান্ত। একই সময়ে ডিজিটাল ডিসবার্সমেন্টের মাধ্যমে দ্রুততার সাথে টাকা সুবিধাভোগীর কাছে স্বচ্ছতার সাথে পৌঁছানো যাবে। যাত্রার শুরু থকে সরকারের শিক্ষা উপবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাতা স্বচ্ছভাবে বিতরণ করে এ খাতের অনিয়ম দূর করেছে নগদ।’২০২১ ও ২০২২ সালে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর ৭৫ শতাংশ ভাতা উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়েছে নগদ। এরমধ্যে বয়স্ক, বিধবা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, বেদে সম্প্রদায়ের উন্নয়ন ভাতা এবং তৃতীয় লিঙ্গের মানুষেদের উন্নয়ন ভাতাও পৌঁছে দিয়েছে নগদ। নগদ প্রাথমিক শিক্ষার উপবৃত্তি শতভাগ বিতরণসহ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় উপবৃত্তি, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দেওয়া ভাতা, পিছিয়ে পড়া ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ভাতাও সফলতার সাথে বিতরণ করেছে ডাক বিভাগের সেবা নগদ। করোনা মহামারির সময় দুইবার ২ হাজার ৫০০ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পৌঁছে দিয়েছে নগদ লিমিটেড। এসব কারণে সরকারি সকল ভাতা বিতরণে নগদ সরকারের প্রথম পছন্দ। ১ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সরকারের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং বর্তমান আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে আমরা আগামী বছরের জন্য আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি খুব নিয়ন্ত্রিতভাবে সাজিয়েছি।’
Sunny / Sunny
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই