কমলগঞ্জ যোগীবিল প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী মইনুদ্দিনের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ দায়ের। রবিবার ২৮ শে মে দুপুরে এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুলের কমিটির সভাপতি শাহানুর আহমেদ ও স্থানীয় কয়েকজন অভিভাবক।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, যোগীবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী অত্র স্কুলের ছাত্র ছাত্রীদেরকে তাকে স্যার বলতে বাধ্য করা,কখনো কখনো শিক্ষার্থীদের মারধর করা। সে তার ইচ্ছামত বিদ্যালয়ে যাওয়া আসা করা,সে প্রায়ই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফরিদ মিয়ার ব্যক্তিগত কাজে নিয়োজিত থাকা,স্কুল কমিটির সভাপতি ও অভিভাবকদের সম্মান না করে উল্টো অসদাচরণ করা এবং বিভিন্ন সময় স্কুলের মিটিং এ উপস্থিত হলে নোংরা কাপে চা প্রদান করা,পেশি শক্তির দাপট দেখিয়ে চলা এবং সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানহানিকর মন্তব্য করাসহ, বিভিন্ন অভিযোগে অভিযোগ পত্র দায়ের করা হয়।
সরেজমিনে অভিযোগের বিষয়ে দপ্তরী মোঃ মইনুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাহার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা এবং হিংসার বহিপ্রকাশ। স্কুলের পাশে যে মসজিদ আছে ওই মসজিদ কমিটি নিয়ে দন্ডের ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে,এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্কুল কমিটির সভাপতি শাহানুর আহমেদের বিরুদ্ধে বিরুপ মন্তব্যর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার ভুল হয়েগেছে এরকম মন্তব্য করা আমার ঠিক হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফরিদ মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,স্কুলের পাশে যে মসজিদ আছে এই মসজিদ কমিটি নিয়ে দন্ডের বহিঃপ্রকাশ। স্কুল কমিটির সভাপতি শাহানুর আহমেদের সাথে দপ্তরী মোঃ মইনউদ্দিনের সাথে দ্বন্দ্ব থাকায় এই ধরনের মন্তব্য হচ্ছে। ছাত্রদের মারধর ও স্যার বলে সংবর্ধন করার ঘটনার কথা জিজ্ঞেস করলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন আমার কাছে কোন অভিযোগ এখন পর্যন্ত আসেনি আসলে আমি যথাযত ব্যবস্থা গ্রহণ করবো । আর বিষয়টি সুরাহা করতে পারতেন প্রশ্নের জবাবে তিনি সঠিক জবাব না দিয়ে বলেন, এ বিষয়টি এতো জটিল হবে তা তিনি ভাবতে পারেননি।
এলাকার সু্ত্রে জানাযায়,দপ্তরী মোঃ মঈনুদ্দিনের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে,সে গত এপ্রিল মাসে এই স্কুলের এক ছাত্রকে মারধর করার ফলে তার বিরুদ্ধে যোগীবিল গ্রামের বাজার্স্ত একটি দোকানে শালিশের মাধ্যমে তাহা নিষ্পত্তি করা হয়। এছাড়াও সেচ্ছাচারিতার,ও অনিয়মের অনেকের অভিযোগ রয়েছে তাহার বিরুদ্ধে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহানুর আহমদ থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বিদ্যালয়ের দপ্তরী মোঃ মইনুদ্দীনের বিভিন্ন অনিয়ম অসদাচরণের ছাত্রদের মারধরের বিরুদ্ধে প্রতিবাদ করলে সে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি ও বিরূপ মন্তব্য করে, এবং তার বন্ধুবান্ধবদের দিয়ে আমার বিরুদ্ধে বিরুপ মন্তব্য করায়। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফরিদ মিয়াকে প্রহরী মঈনুদ্দিনের বিরুদ্ধে বিচার দিলে তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি, আমি অপারগ হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করি এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান বজায় রাখা,স্কুলের শিক্ষার পরিবেশ ভালো রাখার জন্য আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রহরী মইনুদ্দিনের অপসারণের জোরালো দাবী জানাই।
স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ মুঠোফোনে জানান,দপ্তরী মইনুদ্দিনের বিরুদ্ধে এক ছাত্রকে মারপিট করে গেটের বাহিরে বের করে দেয়, বিষয়টি একটি শালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়,পরবর্তীতে ম্যানেজিং কমিটির সভাপতির সাথে নতুন করে সমস্যা সৃষ্টি হলে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এবিষটি সমাধানের জন্য বললেও তিনি আমাকে গুরুত্ব দেননি।
স্থানীয় ইউ পি সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে বলেন,বিদ্যালয়ের দপ্তরী মোঃ মঈন উদ্দিন অত্যন্ত বেয়াদব। সে ছাত্র-ছাত্রীদের মাষ্টারে মতো ক্লাস করানো,ছাত্র ছাত্রীদের মারধর করা এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সাথে খারাপ আচরণ করে,এছাড়া সে প্রায়ই স্কুল চলাকালীন সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ মিয়ার বাচ্ছাদেরকে নিয়ে শমশেরনগর শাহীন স্কুলে এন্ড কলেজে যাওয়া আসা করে। এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহনুর আহমেদ কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরুপ মন্তব্য করে।
৬ নং আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজুর কাছে মুঠোফোনে এ বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, যেহেতু স্কুল প্রহরীর বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা শিক্ষা অফিসারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হবে তাতে তিনি সম্মত আছেন।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা