ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৪-৬-২০২৩ দুপুর ৪:৪৫

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দিনাজপুরের খানসামা উপজেলায় ৯৩ নং মাদারপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হানিফ ০৭টি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, শনিবার (৩ জুন) দুপুরে ওই স্কুল চত্বরে থাকা ০৭টি ফলন্ত আম, কাঁঠাল, শিসর, ইপিল গাছ কেটে ফেলা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক (আব্দুল হানিফ) কোনো রকম সরকারি নীতিমালা না মেনে অবৈধভাবে স্কুল চত্বরের মূল্যবান গাছ বিক্রি করে দিয়েছেন।
এলাকাবাসীর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে সরজমিনে তদন্ত সাপেক্ষে এই দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করিলে ভবিষ্যতে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ধ্বংস হয়ে যাবে বলে জানান।

গাছ ক্রেতা শামসুল হক জানান, হেডমাষ্টার আব্দুল হানিফের কাছ থেকে ৭টি গাছ ৩৩ হাজার টাকায় ক্রয় করি এবং আমার কাছে কোন লিখিত কাগজপত্র না দিয়ে আমাকে গাছগুলো কর্তন করতে বলেন। আমি সেই গাছগুলো হেডমাস্টারের কথা মত গাছ কর্তন করি এবং কিছু গাছ আমার ব্যাবসা প্রতিষ্ঠান মাঠে নিয়ে যাই।

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হানিফ বলেন, স্কুলের বাউন্ডারি প্রাচীর দেওয়ার কারণে আমি গাছগুলো কেটেছি। গাছ বিক্রির কথা হলে তিনি জানান, গাছগুলো আমি বিক্রি করি নাই। গাছগুলো স্কুলের মাঠেই সংরক্ষণ করব।

বিষয়টি নিয়ে স্থানীয় একজন শিক্ষক বলেন ‘সরকারি সম্পত্তি বিধায় এই স্কুল বা জমিতে  গাছ কর্তন করার কোনো সুযোগ নাই’। যেহেতু সরকারি সম্পত্তি, সে কারণে ওই সম্পত্তি কেউ গাছ কর্তন  কিংবা ব্যক্তি মালিকানা দাবি করতে পারে না এমনকি হওয়ার কোনো অবকাশ নেই।
এ ব্যাপারে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি এবং পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়