ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইজারা ছাড়াই চলছে বালু উত্তোলন, ব্যবস্থা গ্রহণে প্রশাসনে ধীর গতি


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ৪-৬-২০২৩ বিকাল ৫:১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইজারা ছাড়াই চলছে দেদারছে বালু উত্তোলন ও বিপণন। উপজেলা পরিষদ থেকে তিন কিলোমিটারের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন হলেও বিষয়টি জানে না প্রশাসন।জানা যায়, ১৪৩০ বঙ্গাব্দে দেবীগঞ্জের তিনটি বালুমহালের মধ্যে শুধু তেলিপাড়া বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। বাকী দুইটি অর্থাৎ দেবীগঞ্জ ও সোনাপোতা বালুমহাল এখনো ইজারা দেওয়া হয়নি।

এইদিকে দেবীগঞ্জ বালুমহাল ইজারা দেওয়া না হলেও এর আওতাধীন অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, প্রশাসনের নাকের ডোগায় দিনের পর দিন অবৈধ ভাবে বালু উত্তোলন হলেও সে ব্যাপারে কোন তথ্য নেই প্রশাসনের নিকট। অভিযোগ রয়েছে, এখান থেকে প্রতিদিন যে কয়েক ট্রাক বালু বিক্রি হয়, সেখান থেকে ট্রাক প্রতি নির্দিষ্ট হারে টাকা পায় তেলিপাড়া বালুমহালের ইজারাদার। ফলে এই অবৈধ বালু উত্তোলনে তারাও প্রশাসনের নিকট কোন অভিযোগ দেন না।

প্রতিদিন প্রায় দেড় শতাধিক ট্রাক্টর বালু উত্তোলন করে তা শরীফবাজার সংলগ্ন ফেডারেশন মাঠে মজুদ করা হয়। এরপর সকাল থেকে রাত অবধি ট্রাকে বালু লোড দেওয়া হয় বিক্রির উদ্দেশ্যে।

রবিবার (৪ জুন) বিকালে ফেডারেশন মাঠে গিয়ে দেখা যায় দুইটি ট্রাকে বালু লোড করছে শ্রমিকরা। এই সময় সাংবাদিক পরিচয়ে তাদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। এমনকি বালু ব্যবসার সাথে কারা জড়িত সেই বিষয়েও কোন সদুত্তর দেয়নি।অবৈধভাবে বালু উত্তোলনের জন্য একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি গ্রামীণ সড়কের স্থায়িত্ব কমার সাথেসাথে নদীর পাড়ে ভাঙ্গন ঝুঁকি বাড়ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বালু উত্তোলন পয়েন্ট থেকে পাশেই উপজেলা ভূমি অফিসের নাজির সুমন আহমেদের বাড়ি হলেও কখনই অবৈধ ভাবে বালু উত্তোলনের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান না তিনি। ফলে এখানে বেপরোয়া হয়ে উঠেছে বালু ব্যবসায় জড়িত সিণ্ডিকেটটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে তাৎক্ষণিক তিনি ফোনে এসি ল্যাণ্ডকে বিষয়টি যাচাই করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদারের নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমার বলার এখতিয়ার নেই।

রবিবার বিকাল ৫টা পর্যন্ত এই ঘটনায় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানা যায়নি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার