ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ১২:১৩

মুন্সিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ( ২০২৩) উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপনে এবারের প্রতিপাদ্য বিষয় “ প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে “

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৫ জুন) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে ‍দিনটি উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কালেক্টরেট মাঠ থেকে শুরু করে পতাকা একাত্তর হয়ে পূনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্তরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদির মিয়া।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) থান্দার খায়রুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা , মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী , জেলা পাসপোর্ট উপ-পরিচালক  , আনসার ভিডিপির কমান্ড্যান্ট তামিমা সুলতানা , সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল , মুক্তিযোদ্ধা মতিউল ইসলাস হীরু , পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান সহ আরো অনেকে।  

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।

এদিকে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে বৃক্ষ রোপন করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান