ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

নির্বাচনি প্রচারণায় বাধার সম্মুখীন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রনি


আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণায় প্রতিদিনিই চরম বাধার মুখে পড়তে হচ্ছে আমাদের, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বাধা গ্রস্থ হওয়া কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান রনি এমন অভিযোগ করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে। তিনি বলছেন, তার সমর্থকদের প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছেন বর্তমান কাউন্সিলর মাহাতাব হোসেন ও তার গুন্ডা বাহিনী। গত রবিবার (৪ জুন) সন্ধ্যায় রনির প্রচারনী কার্যালয়ে সাংবাদিকদের সামনে নির্বাচনী মাঠ ও তার জনপ্রিয়তা তুলে ধরে এসব কথা বলেন তিনি। 
 
উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, দীর্ঘদিন থেকে এই ওয়ার্ডে কাউন্সিলর রয়েছেন মাহাতাব হোসেন। তিনি এখন পর্যন্ত এই ওয়ার্ডের দৃশ্যমান কোন উন্নয়ন করতে পারেননি। ওয়ার্ডের বেশিরভাগ ড্রেনেজ ব্যবস্থা খারাপ। যার কারনে সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর হাটু পানি হয়। বেশিরভার রাস্তার বেহাল দশা। আমাদের বর্তমান মেয়র খুবই উন্নয়ন বান্ধব। তার কাছে শুধু বলতে হবে। তিনি সব সময় দিতে প্রস্তুত। মেয়রের কাছে বলার মত যাকে প্রতিনিধি করা হয়েছে, তার কাছে সমস্যার কথা বলতে বলতে মানুষ শুধু হয়রানি হয়েছে। অথচ আমাদের কাউন্সিলর এই ওয়ার্ডের সমস্যার বিষয়ে কোন দৃষ্টিপাত করেননা ।  তার কাজ শুধু চাঁদাবাজি ও লুটপাট করা। আপনারা সবাই জানেন, মাত্র কিছুদিন আগে এই মাহাতাব হোসেনের বিরুদ্ধে বাস শ্রমিকদের টাকা আত্মসাৎ ও কোটি কোটি টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ হয়েছে। শুধু তাই নয়, বাস টার্মিনালে জুয়ার আসর বসে তার ছত্রছায়ায়। এগুলো আমার কথা নয়, সংবাদ পত্রের কথা। এছাড়াও তিনি টিসিবি কার্ডকে কুক্ষিগত করে রেখেছেন। আজ যারা টিসিবি'র কার্ড পেয়েছে সবাই তার লোকজন। এই টিসিবি কার্ডের লোভ দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে যে, তাকে ভোট না দিলে সামনে তাদের এই কার্ড থেকে বঞ্চিত করা হবে। 
 
এসময় তিনি আরও বলেন, আজকে বর্তমান কাউন্সিলরের আচরনের কারনে এই ওয়ার্ডের সুশীল সমাজ ও সচেতন মহল আমার পাশে এসেছে। আমি কাউন্সিলর নির্বাচিত হলে নাগরিক সেবা নিশ্চিত করবো এবং এত সুন্দর নগরীর যিনি রূপকার আমাদের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী উন্নয়নে কাজ করবো। আমাদের এই ওয়ার্ডে অনেক হতদরিদ্র মানুষ আছে, তাদের ছেলে মেয়েরা টাকার অভাবে পড়াশোনা করতে পারেনা, পরীক্ষা দিতে পারেনা। আমি তাদের জন্য লিটন ভাইকে নিয়ে এসে একটি ফান্ড করবো এবং সেই ফান্ড থেকে দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করবো। তারা যেন ঝরে না পড়ে। আপনারা জানেন এবার লিটন ভাইয়ের প্রতিশ্রুতি কর্মসংস্থানের।  আমিও এই ওয়ার্ডের শিক্ষিত সমাজ ও বেকারদের জন্য কর্মসংস্থান করে দিব ইনশাআল্লাহ। পরিশেষে ওয়ার্ডবাসির সেবা করার প্রত্যয় নিয়ে সকলের কাছে টিফিন ক্যারিয়ার প্রতীকে ভোট চেয়েছেন। 
 
পরে স্থানীয়দের সাথে কথা বললে তারা বর্তমান কাউন্সিলরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এসময় এলাকাবাসি বর্তমান কাউন্সিলরের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে ! অভিযোগের বিষয়ে জানতে চাইলে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (ট্রাক্টর প্রতীক) মাহাতাব হোসেন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। আমার কর্মী সমর্থকরা কাউকে হুমকি ধামকি দেয়নি। 
 
উল্লেখ্য, হলফনামা অনুযায়ী প্রার্থী মেহেদী হাসান রনি এমবিএ পাস, অপরদিকে মাহাতাব স্বাক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থী। ব্যবসায় প্রতি বৎসর মাহাতাবের নিজের আয় ১ লক্ষ ৫০ হাজার টাকা ও স্ত্রী বাসা ভাড়া পায় ৩০ হাজার টাকা। ব্যবসায় রনি'র আয় ৫ লক্ষ ৬০ হাজার ও চাকুরী থেকে ২ লক্ষ ৪০ হাজার। মাহাতাবের নিজ নামে ব্যাংকে জমা আছে ৪ লক্ষ ৬৬ হাজার টাকা ও স্ত্রীর নামে আছে ৬ হাজার টাকা। রনি নিজ নামে আছে ৬ লক্ষ টাকা। মাহাতাবের নামে ১ টি বাস ও স্ত্রী নামে ৪ টি বাস আছে। রনি'র ১০ লক্ষ টাকার শেয়ার ক্রয় করা আছে। মাহাতাবের অকৃষি জমি ৪ কাঠাসহ ৫ তলা একটি বাড়ির মালিক আছে। এছাড়াও পূবালী ব্যাংকে মাহাতাবের ২৫ লক্ষ টাকা লোন আছে বলেও উল্লেখ করা হয়েছে হলফনামায়।
 
বর্তমানে ২৩ নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনের প্রত্যাশায় দিন গুনছেন করেছেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট