৪ দফা দাবি বাস্তবায়নে ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবীদের পেশাগত ৪ দফা দাবি দীর্ঘ একযুগেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নয়ন উৎপাদন সংশ্লিষ্টদের ক্ষুব্ধ করে রাজপথে ঠেলে দেয়া স্বাধীনতা বিরোধীচক্রের কাজ কিনা, সেটি খুঁজে বের করার জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তাঁর নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে দীর্ঘ ৯ মাস পূর্বে দায়িত্ব প্রদান করলেও কেন অদ্যাবধি দাবিসমূহ বাস্তবায়নে কার্যত কোন দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না, বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রাজপথে ঠেলে দিয়ে প্রকৌশল কর্মক্ষেত্রকে অশান্ত করার কৌশল দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না। আজ ৫ জুন’২৩ সকালে তেজগাঁওস্থ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেইটে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আহূত ঢাকা বিভাগীয় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে বক্তাগণ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর সংশোধিত গেজেট প্রকাশের দাবি জানান।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক মির্জা এটিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ পলিটেকনিক, টিএসসি, এসএসসি (ভোক) এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণলয়াধীন টিটিসির শিক্ষক-কর্মচারির শূন্য পদ পূরণসহ শিক্ষক সংকট নিরসন, স্থায়ীকরণ, পদোন্নতি, কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল টেনিং ভাতা ও বৃত্তির টাকা আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের পুরোপুরি বাস্তবায়ন, পলিটেকনিক শিক্ষায় বিদ্যমান ক্লাসরুম, ল্যাব/ওয়ার্কসপ, কাচামাল সংকট নিরসনসহ বেসরকারি সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ ও সম্মানজনক পদবী প্রদানের দাবি জানান। অন্যদিকে সকল প্রকৌশল সংস্থায় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুসারে ১:৫ অনুপাতে গ্রহণযোগ্য অর্গানোগ্রাম প্রণয়ন, স্টেপ প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ ও বকেয়া বেতন ভাতাদি প্রদান করা হয়নি, বিজেএমসি’র বন্ধ পাটকলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি বহাল রাখার প্রধানমন্ত্রীর নির্দেশনা এখনও বাস্তবায়ন হয় নাই। নেতৃবৃন্দ অবিলম্বে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পেশাগত ৪ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সচিব মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুছ, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শাহজাহান কবীর, ইদরীস আলী, আমানুল্লাহ খান ইউসুফজি, যুগ্ম সদস্য সচিব সৈয়দ মুন্তাসীর হাফিজ, জি এম আকতার হোসেন, সাইফুল আলম মোল্লা, ঢাকা জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য সচিব দেওয়ান মোঃ ইলিয়াস প্রমুখ।
সমাবেশ শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীগণ সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত বিক্ষোভ মিছিল প্রদর্শন করে পুনরায় ঢাকা পলিটেকনিক এসে জমায়েত হয়। এ সময় তারা দাবির সপক্ষে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা