নাঙ্গলকোটে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিং হচ্ছেঃ নীল মাধব বণিক
চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় নাঙ্গলকোটে লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ নাঙ্গলকোট জোনাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার নীল মাধব বণিক। তিনি বলেন- নাঙ্গলকোটে বর্তমানে পল্লী বিদ্যুতের এক লক্ষ ছাব্বিশ হাজার গ্রাহক এর জন্য আমাদের চাহিদা ৩৬.৫ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তার বিপরীতে আমরা পাচ্ছি ১৫.৫ মেগাওয়াট বিদ্যুৎ।
জানাযায়, উত্তপ্ত আবহাওয়াা, তীব্র গরম ও চলমান লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ কুমিল্লা নাঙ্গলকোট উপজেলাবাসী। নাঙ্গলকোটে দৈনিক গড়ে ১২ থেকে ১৩ ঘন্টা ধরে লোডশেডিং হচ্ছে। আবার কোনো কোনো এলাকায় সময় লাগছে আরও বেশি। শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন অন্যান্যরাও।
গতকাল নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখাযায়। নাঙ্গলকোট পৌর বাজারের এক ব্যবসায়ী বলেন,বাজার এলাকায় দিনে ৬-৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। গরমে প্রান যায় যায় অবস্থা। সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুদের কথা বলে, কিন্তু আমরা তো দেখি না।
নাঙ্গলকোট এলাকার বাসিন্দা বলেন, গত কয়েকদিন একে তো তাপমাত্রা অতিরিক্তঃ তার ওপর, মাত্রাতিরিক্ত লোডশেডিং। আগে লোডশেডিং তেমন হতো না। গত কয়েকদিন ধরে এত বেশি হচ্ছে চিন্তা করার মতো না। নাঙ্গলকোটের অনেক এলাকাভেদে গড়ে ১৩ থেকে ১৪ ঘণ্টা ধরে লোডশেডিং হচ্ছে আবার কোনো কোনো এলাকায় সময় লাগছে আরও বেশি।শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন অন্যান্যরাও মিলে একটা বাসায় থাকি। হাঁসফাঁস অবস্থা হয়ে যায় আমাদের।
চলমান পল্লী বিদ্যুৎ এর সমস্য সমাধানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এফসিএ এমপি দৃষ্টি আকর্ষণ করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied