গলাচিপায় ৪টি দোকান আগুনে পুড়ে ছাই
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুলখালী ¯স্লুইস বাজারে ৪ টি দোকান আগুণে পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা।
জানা যায়, সোমবার (০৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে মিহির শীলের ঔষধের দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ১ ঘন্টা চেষ্টার ফলে এ আগুণ নিয়ন্ত্রন করে।
ক্ষতিগ্রস্থ দোকান গুলোর মধ্যে রয়েছে মিহির শীলের ঔষধের দোকান, সুনিল দাশের কাপড়ের দোকান ,মকবুল মৃধার স্ত্রী যায়েদার চায়ের দোকান ও হারুন মৃধার গ্যারেজ ঘর ও আংশিক ক্ষতিগ্রস্থ বিধান দে’র তৈল মবিলের দোকান। ক্ষতিগ্রস্থ দোকান মালিক মিহির শীল বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কোনকিছু বুঝে ওঠার আগেই অন্তত ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আমরা ছোট ব্যবসায়ীরা সব কিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছি। এ ক্ষতি পুশিয়ে উঠতে সরকারের কাছে সহোযোগিতা চাই।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্স স্টেশন গলাচিপায় কর্মরত ফায়ার স্টেশন অফিসার মোহাম্মদ মনিরুল হক বলেন, আমরা ৮ জনের একটি টিম প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রনে নিয়ে এসেছি। পাশেই তৈলের দোকান ছিল, দোকানটি আগুন থেকে বাচাঁতেও সক্ষম হয়েছি।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি আমি জেনেছি। আবেদন করলে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার