ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় পানির অভাবে বীজতলা তৈরিতে বিপাকে কৃষক


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৬-৬-২০২৩ বিকাল ৫:৫২
দিনাজপুরের খানসামায় প্রচণ্ড রোদ ও তাপদাহের কারণে বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টি ও পর্যাপ্ত পানির অভাবে বীজতলা তৈরি করতে হিমশিম খাচ্ছেন অনেকেই। কোথাও কোথাও সেচ দিয়ে হলেও জমিকে বীজতলার জন্য উপযোগী করে তোলা হচ্ছে।
 
সারাদেশের মতো খানসামার ওপর দিয়েও কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ জনজীবন। সূর্যের তাপের কারণে রাস্তা-ঘাট প্রায় ফাঁকা। 
উপজেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা যায়, এই মৌসুমে উপজেলায় প্রায় ১২ হাজার ৮ শত ৪৮ হেক্টর জমিতে রোপা আমন লাগানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই জন্য প্রায় ৭১০ হেক্টর জমিতে বীজতলা করা হবে। সরেজমিনে দেখা গেছে, অনেক কৃষক ইতিমধ্যেই বীজতলা তৈরির জন্য মাঠে নেমেছেন। সময় মতো বৃষ্টি আর পর্যাপ্ত পানির অভাবে বীজতলা তৈরী করতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক চেষ্টায় কোনো রকমে বীজতলা তৈরি করলেও, তা শুকিয়ে যাচ্ছে। উপজেলার কোথাও কোথাও সেচ দিয়ে হলেও উপযোগী করে তোলা হচ্ছে বীজতলা।
 
নিজস্ব সেচ ব্যবস্থা না থাকায় কেউ কেউ ঘুরছেন সেচ মালিকের পিছনে। ছাতিয়ান গড় গ্রামের কৃষক আব্দুল মতিন সকালের সময়কে বলেন, সেচ দিয়ে কোনো রকমে ধান বীজ ছিটাইছি। এখন বৃষ্টি না হওয়ায় বীজতলা শুকিয়ে যাচ্ছে। উপজেলার খামারপাড়া গ্রামের কৃষক আজিজুল হক জানান, আমি অনেক আগেই বীজতলা করার প্রস্তুতি নিয়েছি কিন্তু পানির অভাবে ধান বীজ ছিটাইতে পারছি না।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ইয়াসমিন আক্তার সকালের সময়কে জানান, সময় মতো বৃষ্টি না হওয়ায় বীজতলা নিয়ে চিন্তায় পড়েছেন খানসামা উপজেলার চাষিরা। তবে এজন্য এখনই দুচিন্তার কারণ নেই। বীজতলাতে বীজ ছিটানোর জন্য আরো কিছুদিন সময় হাতে আছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়