ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাসিক নির্বাচন: গতবারের মত এবারও নির্বাচনে হামলার আশঙ্কা ৭ নং ওয়ার্ডে


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৭-৬-২০২৩ দুপুর ১২:৩২
২১ জুন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনের দিন ১৮ সালের নির্বাচনের মত ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের "টিভিন ক্যারিয়ার" প্রতীকের প্রার্থী মতিউর রহমান মতি। 
 
মঙ্গলবার (৬ জুন) রাতে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমার ওয়ার্ডে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে ওয়ার্ডবাসীর মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে। অনেকেই ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে শংকা প্রকাশ করছেন। যদিও আমি তাদের নির্ভয় প্রদান করেছি। আমার কর্মী সমর্থকরা, প্রতিপক্ষ প্রার্থীর বিভিন্ন হুমকি ধামকি উপেক্ষা করে ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট প্রদান করতে হয় তা শিখাচ্ছেন। প্রায় ৬০ শতাংশ ভোটারকে ইভিএম'এ ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হয়েছে। প্রতিপক্ষ প্রার্থী গত নির্বাচনে যেভাবে সংন্ত্রাসী কায়দায় পুলিশসহ রিটার্নিং কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে, এবারো এমনটা হওয়া নিয়ে ওয়ার্ডবাসীর মধ্যে  উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। আমার প্রতিপক্ষ নির্বাচনী আচরণ বিধি লংঘন করে রাত ১০ টার পর থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এ বিষয়গুলো ওয়ার্ডের দ্বায়িত্ব প্রাপ্ত নির্বাচনী ম্যাজিস্ট্রেটকে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি এবং থানায় একটি সাধারণ ডাইরিও (জিডি) করেছি।
 
তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন,  মেয়াদের সাড়ে তিন মাস পূর্বে ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত ৫ বছরের মধ্যে বৈশ্বিক করোনা মহামারী কালীন ২ বছর ওয়ার্ডের উন্নয়নমূলক কার্যক্রম প্রায় বন্ধ ছিলো। আমরা আমাদের ওয়ার্ডে আড়াই বছর ঠিকমতো কাজ করার সুযোগ পেয়েছি। এই অল্প সময়ের মধ্যে সমগ্র রাজশাহী সিটি'র উন্নয়ন হয়েছে। আমার ওয়ার্ডটি রাজশাহী সিটি'র প্রাণকেন্দ্রের একাংশ।  যখন সমগ্র সিটি'র উন্নয়ন দৃশ্যমান তখন আমার ওয়ার্ডের উন্নয়ন সম্পর্কে বলতে হয় না। সিএনবি মোড় থেকে শ্রীরামপুর পর্যন্ত রাস্তাঘাট ও সবুজায়নের মনমুগ্ধ পরিবেশ সকলের নজর কেড়েছে। আমার ওয়ার্ডে একটি নদী ভাঙ্গন এলাকা আছে। সেখানেও অনেক কাজ হয়েছে, কিছু কাজ বাকী আছে। ওয়ার্ডের সিংহভাগ ওলিগলির ৭০ ভাগ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমার চাহিদার ৩০ শতাংশ কাজ অসম্পূর্ণ আছে। আল্লাহ যদি চান আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে সেই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
 
ওয়ার্ডের বেকার শিক্ষিত তরুণ যুবকদের কর্মসংস্থান নিয়েও কাজ করবো। বেকারদের পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলবো। বিভিন্ন ট্রেডে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো।
 
সাক্ষাৎকারে তিনি একটি সুন্দর পরিকল্পিত স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, কারো রক্তচক্ষু না দেখে আপনারা সবাই ২১ জুন ভোট কেন্দ্রে যাবেন। সুচিন্তিত মতে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আপনার মূল্যবান ভোট ওয়ার্ডে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে সহায়তা করবে। আগামী ৫ বছরের জন্য যাকে পছন্দ হবে বা যাকে দিয়ে উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম