ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

উত্তরায় ৩২ কাঠা সরকারি জমি উদ্ধার


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৭-৬-২০২৩ দুপুর ২:১২
উত্তরার বাউনিয়ায় গত ০৬ জুন ২০২৩ তারিখ প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যমানের ৫২ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি), মিরপুর রাজস্ব সার্কেল, ঢাকা এর আওতাধীন বাউনিয়া মৌজার সরকারী ১ নং খাস খতিয়ানের সি এস ও এস এ ৫২৯ নং দাগ আর এস ২১২৭ নং দাগ এবং ঢাকা মহানগর জরিপের ১৬০১৪ ও ১৬২২১ নং দাগে ০.৫২০০ একর জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের দখলে নেয়া হয়েছে। উদ্ধারকৃত ভূমির বর্তমান আনুমানিক বাজার মূল্য ৮,৪০,০০০০০/- ( আট কোটি চল্লিশ লক্ষ টাকা)। উক্ত জমিটি এতোদিন যাবত বিভিন্ন ব্যক্তির দখলে ছিল। সেখানে জমির তফসিল উল্লেখ করে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।  
 
ঢাকার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান জানান, প্রতি সপ্তাহে জেলা প্রশাসন, ঢাকা বিভিন্ন চক্রের অবৈধ দখলে থাকা ৩-৪ টি খাস, পরিত্যাক্ত, অর্পিত ভূমি উদ্ধার করছে। জেলা প্রশাসন একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সকল অবৈধ দখলে থাকা সরকারের জমি উদ্ধারে কাজ করছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকার সকল জলাশয়, ঝিল, বিল ও পুকুর রক্ষায় জেলা প্রশাসনের কাজ অব্যাহত থাকবে। এতো বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি উদ্ধারে জনবল সংকট থাকা সত্ত্বেও জেলা প্রশাসন গত ছয় মাসে কয়েক হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে। 
 
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান এর দিকনির্দেশনায় জনাব শাখী ছেপ, সহকারী কমিশনার (ভূমি), মিরপুর রাজস্ব সার্কেল, ঢাকা ০৬ জুন ২০২৩ খ্রি তারিখে অভিযান পরিচালনা করে খাস জমিটি জেলা প্রশাসনের দখল ও নিয়ন্ত্রনে নিয়েছেন।

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই