ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

স্কুলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২৩ বিকাল ৬:২

কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে প্রচন্ড তীব্র্র তাপপ্রবাহ বইছে। ফলে গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষের জনজীবন। এরমধ্যে টাঙ্গাইলের ভুঞাপুরে মাধ্যমিক পর্যায়ে অর্ধ-বার্ষিকী পরীক্ষা চলছে। তীব্র গরম ও লোডশেডিং হওয়ায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান সেলিম।

বুধবার (৭ জুন) পরীক্ষা চলাকালীন সময়ে অসহনীয় গরম থেকে রক্ষা ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান সেলিম জেনারেটরের ব্যবস্থা করে দেন। পরে জেনারেটর চালিয়ে সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা জেনারেটর চালিয়ে অর্ধ-বার্ষিকীর প্রথম পরীক্ষা নেওয়া হয়। 
পরীক্ষার্থী তুবা, জয়, ইয়ানুর ও শাকিল বলেন, কয়েক সপ্তাহ ধরে প্রচন্ড গরম ও তাপদাহ চলছে। তার মধ্যে ঘন ঘন বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। এ গরমে কোথাও শান্তি নেই। এর মাঝে শুরু হয়েছে অর্ধ-বার্ষিকী পরীক্ষা। তাই অসুস্থ্ হওয়ার আশঙ্কা করছিলাম। কিন্তু স্কুলে এসে দেখি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। এতে খুব খুশি হয়েছি।

এ ব্যাপারে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রচন্ড অসহনীয় গরম ও লোডশেডিং চলছে। এই গরমে যাতে পরীক্ষার্থীরা হিট স্ট্রোক বা অসুস্থ না হয় সে বিষয়টি বিবেচনা করে বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে জেনারেটরের ব্যবস্থা করেছি। এতে সার্বিক সহযোগিতা করেছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত