ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে চাঞ্চল্যকর রিফাত হত্যার বিচারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ১:২৮

গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদ নগরে পাঠাও চালক রিফাত হত্যার বিচারের দাবিতে প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ৭ জুন বুধবার বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদনগর বাসস্টান্ড এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমমবার এরশাদ নগরের বাসা থেকে ডেকে নিয়ে হত্যার পর রিফাতের লাশ তুরাগ নদীতে ফেলে দেয়া খুনীরা। পরে এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ ও ফায়ার সার্ভিস নদী থেকে লাশ উদ্ধার করে। রিফাত হত্যার প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রিফাতের পরিবারের সদস্যসহ এরশাদনগরের এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নানা ধরণের শ্লোগন দেয়। তারা ১২ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তারের দাবী জানায়। 
এসময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফূল ইসলাম ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাস্তা থেকে চলে যায়। এরপর ওসি নিহতের বাসায় গিয়ে পরিবারকে সান্তনা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে আসামী গ্রেপ্তারের অঙ্গীকার করেন।
নিহতের বাবা ফারুক মিয়া বলেন, সোমবার বিকেল সাড়ে চারটায় টঙ্গীর এরশাদ নগর ২ নম্বর ব্লক এলাকার থেকে একই এলাকার কাজল ও সোহাগ বাসায় এসে রিফাতকে ডেকে নেয়। পরে রিফাতকে বলে গাছা থানার পলাশোনা এলাকায় যেতে হবে। রিফাত তাদের কথায় তাদের সাথে বাসা থেকে বের হয়। রাতে কাজল ও সোহাগ বাসায় আসলেও রিফাত আর বাসায় ফেরেনি। মঙ্গলবার দিনভর খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রিফাতের মোটরসাইকেলে লাগানো জিপিআরএস ট্র্যাকারের মাধ্যমে গাছা থানার পলাশোনা এলাকায় মোটরসাইকেলটি আছে বলে জানা যায়। তিনি বলেন, পলাশোনা এলাকায় লোক পাঠিয়ে মোটরসাইকেল পাওয়া যায় কিন্তু ছেলে রিফাতকে পাওয়া যায়নি। ওই দুইজন আমার ছেলে রিফাতকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই। 
এবিষয়ে গাছা থানার ওসি মো. ইব্রাহীম হোসেন বলেন, খবর পাওয়ার পরে গাছা থানার পুলিশ খোঁজাখুজি করে। পরে ফায়ায় বিগ্রেডের লোকজনের সহযোগীতায় বিকেলে নদীর মাঝক্ষান থেকে লাশ উদ্ধার করা হয়। নৌ পুলিশের সদস্যরা বিষয়টি জানা পর তারাও আসে। নিহত রিফাতের পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়। নৌপুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।
এলাকাবাসী বাসীর বক্তব্যে জানা যায়, কাজর ও সোহাগ সন্ত্রাসী। মাদক ব্যবসা ও সেবনসহ চুরি ছিনতাই করে থাকে তারা। তাদের অত্যাচারে মানুষ শান্তিতে থাকতে পারতোনা। রিফাত খুবই ভালো ছেলে। আসামী কাজল ও সোহগের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তারা।
রিফাতের পারিবারিক সূত্র জানাযায়, আজ বুধবার ময়নাতদন্ত শেষে রিফাতের লাশ বাসায় নেয়া হয়েছে। তার ভাই ও মা বিদেশ থেকে ফেরার পর কাল বৃহসপতিবার লাশ দাফন করা হবে।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’