কুলাউড়া বিদ্যুৎ অফিসে হামলার শঙ্কায় পুলিশ মোতায়েন করা
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জুন) সারাদেশের বিদ্যুৎ কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচিতে হামলা, জ্বালাও-পোড়াও ও নাশকতার শঙ্কায় মৌলভীবাজার জেলার কুলাউড়া বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে কুলাউড়া বিদ্যুৎ অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিদ্যুৎ অফিসকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। তিনি বলেন, বিদ্যুৎ অফিসে কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে- সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, সারাদেশের ন্যায় কুলাউড়ায় তীব্র গরম বাড়ার সাথে সাথে লোডশেডিং অনেক বেড়ে গেছে। প্রতিদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না। সারা উপজেলায় গভীর রাত পর্যন্ত থাকছে গরমের তেজ। ফলে বাড়ছে বিদ্যুতের চাহিদা। গত কয়েক দিন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে মধ্যরাতের পর।
এ ছাড়াও কুলাউড়ায় প্রতিদিন বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিদ্যুৎ বিভাগের গাফলতির কারণে প্রতিদিন বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
বুধবার (৭ জুন) রাতে শহরের উত্তর বাজার এলাকার একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে, মঙ্গলবার (৬ জুন) দুপুরে দক্ষিণ বাজার এলাকার একটি ট্রান্সফরমারেও এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, এমপি সুলতান মনসুরের হস্তক্ষেপের পর কুলাউড়া বিদ্যুৎ অফিসকে চাহিদা অনুযায়ী গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে উপজেলায় লোডশেডিং কমেছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন