ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে লোকালয়ে হনুমান


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ২:২৩

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে বসতবাড়ির উঁচু গাছের ডালে একটি বিরল প্রজাতির হনুমান দেখতে পাওয়া গেছে। গত বুধবার সকালে গাছের ডালে বসে থাকতে দেখা যায়। এ সময় হালকা বাদামী রংয়ের হনুমানটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়রা জানায়, সকালে বিবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে একটি গাছের ডালে বণ্যপ্রানী হনুমানটিকে বসে থাকতে তারা। হনুমান আসার খবর পেয়ে উৎসুক মানুষের ভিড় জমলে হনুমানটি গাছ থেকে নেমে সড়ক দিয়ে দৌড়ে প্রায় ৪শ’ মিটার দূরে বিবন্দী গ্রামের দেওয়ান বাড়ির নুর ইসলামদের বাড়ির একটি উঁচু গাছে আশ্রয় নেয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু জানান, বিরল প্রজাতির হনুমানটি মানুষের ভয়ে ধাওয়া খেয়ে একটি আম গাছে অবস্থান করে। এ সময় হনুমানটিকে ধরার জন্য সামনে গেলে একজনকে আক্রমণ করতে আসে। খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা আসেন। শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ধারনা করা হচ্ছে দূর থেকে আসা কোন ফলের গাড়িতে উঠে হনুমানটি এই অঞ্চলে এসে পড়ে। এখন ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেনা। হনুমানটি উঁচু গাছে অবস্থান করায় সামনে যাওয়া সম্ভব হয়নি। বিকালের দিকে নুমানটি পার্শ্ববর্তী পাঁচলদিয়া গ্রামের দিকে চলে যায়। স্থানীয়দের বলা হয়েছে হনুমানটিকে যেন ধাওয়া করা না হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান