ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মিয়ানমার ফিরতে দ্রুত প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ৪:৮
মিয়ানমারে ফিরে যেতে দ্রুত প্রত্যাবাসন শুরু করার দাবি নিয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে একত্রিত হয়েছে রোহিঙ্গারা।
 
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উখিয়ায় কুতুপালং ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ক্যাম্প থেকে আসা সাধারণ রোহিঙ্গারা একত্রিত হন।
 
ক্যাম্পের চার মোয়া নামক এলাকায় প্রায় দশ হাজার রোহিঙ্গার অংশগ্রহণে দেশে ফেরার আকুতি জানিয়ে রোহিঙ্গা তারানার (গান) মাধ্যমে শুরু হয় সমাবেশ।
 
সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দউল্লাহ বলেন, ‘মিয়ানমার আমাদের দেশ, অনতিবিলম্বে আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, আন্তর্জাতিক কমিউনিটিকে প্রত্যাবাসন সফল করতে দেশটির পাশে থাকতে হবে।
 
প্রত্যাবাসনে বাধা তৈরি করতে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল চায় না আমরা দেশে ফিরে যাই, আমরা তাদের অনুরোধ করছি দয়া করে প্রত্যাবাসনে বাধা দেবেন না।’
 
উল্লেখ্য, গত দুই মাস ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসন শুরুর  আলোচনা চলছে।
 
প্রকল্পের আওতায় মিয়ানমারে যেতে রাজি হওয়া ২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা গত সোমবার (৫ জুন) ইউএনএইচসিআর বন্ধ করলেও পরদিন মঙ্গলবার থেকে ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে জানিয়ে পুনরায় খাদ্য দেওয়া শুরু করে সংস্থাটি।
 
ধারণা করা হচ্ছে, সব ঠিকমতো থাকলে চলতি মাসেই ১১৭৬ জন রোহিঙ্গা দিয়ে শুরু হতে পারে প্রত্যাবাসন প্রক্রিয়া।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ