বাউবি’র নব নিযুক্ত উপ-উপাচার্য হলেন ড. মাহবুবা
ঢাকা বিশ্ববিদ্যালয় এর সমাজবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবল স্টাডিজ-এর অধ্যাপক ড. মাহবুবা নাসরীনকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের (২৯ জুলাই) জারিকৃত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে রবিবার (১লা আগস্ট) তিনি ঢাকা অফিসে যোগদান করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার উপস্থিত ছিলেন।
খ্যাতিমান এই অধ্যাপক একজন দুর্যোগ ব্যবস্থাপনা গবেষক। নারী ও দুর্যোগ বিষয়ে তিন দশকের অধিক অভিজ্ঞ এই শিক্ষাবিদ সংকটে দুর্যোগে নারীর অভিজ্ঞতায় দক্ষিণ এশিয়ার মধ্যে নতুন তত্ত্বের প্রবক্তা। বিশিষ্ট শিক্ষাবিদ ড. নাসরীন দেশে বিদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় বহু আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। শিক্ষাজীবনে সর্বত্রই বৃত্তিধারী, চ্যান্সেলর পুরস্কারপ্রাপ্ত প্রখর মেধাবী ড. নাসরীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ১৯৮৮ সালে শিক্ষকতায় যোগ দেন। ২০০৫ সালে একই বিভাগে অধ্যাপক হয়ে ২০১২ সাল পর্যন্ত অধ্যাপনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনষ্টিটিউট অব ভালনারেবিলিটি স্টাডিজ সহপ্রতিষ্ঠাতা অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১৩ সাল থেকে তিনি এই ইনষ্টিটিউটের পরিচালক হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ, চ্যান্সেলর মনোনীত ঢাবির সিনেট সদস্য (২০১৫-২০১৮), জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির সদস্য, ঢাবি এ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সদস্য, প্রকাশনা সম্পাদক, ঢাবি সমাজবিজ্ঞান সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। কমনওয়েলথ স্কলার ড. নাসরীন নিউজিল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৫ সালে পিএইচডি ডিগ্রীধারী এই শিক্ষক ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের কলোরেডো বিশ্ববিদ্যালয় হতে ‘নারী ও দুর্যোগ বিষয়ে’ অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘মেরী ফ্রান মায়ার্স’ সম্মাননা পুরস্কারে ভূষিত হন।
ড. নাসরীন ইউনিভার্সিটি কলেজ, লন্ডন, যুক্তরাজ্যের অনারারি ভিজিটিং প্রফেসর। এছাড়াও অক্সফোর্ড ইউনিভার্সিটি, ওহিও ইউনিভার্সিটি, লক হ্যাভেন ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব মিসিসিপি, ইউএসএর সাথে গবেষণা কোলাবরেশন ও নেটওয়ার্কিং এ নিবিড়ভাবে সংযুক্ত আছেন।
পারিবারিকভাবে প্রগতিশীল মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী অধ্যাপক নাসরীনের পিতা তথ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা ও জনসংযোগবিদ ছিলেন। উল্লেখ্য তিনি বাউবির সাবেক উপ-উপাচার্য ড.খন্দকার মোকাদ্দেম হোসেনের সহধর্মিণী। তাঁর একমাত্র সন্তান প্রেয়ান মাহিব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
ড. মাহবুবা নাসরীন এর বিশ্ববিদ্যালয়ে যোগদান অনুষ্ঠানে প্ল্যান বি মেনে (কোভিড সংক্রমনের হার ৫% এর উপরে থাকায়) অপর উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক সুফিয়া বেগম, পরিচালক কাউন্সিলের পক্ষে পরিচালক অর্থ ও হিসাব মো: হিমায়েত মিয়া এবং তথ্য ও গণসংযোগের পরিচালক মো: আবুল কাসেম শিখদার উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা
বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা
লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ
সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১
নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র্যালি-সমাবেশ
কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied