সংবাদ প্রকাশ ও সাধারণ ডায়েরীর জেরে সাংবাদিককে অব্যাহত হুমকি কৃষকলীগ সম্পাদকের
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় রাস্তার কাজের অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জেরে দৈনিক সকালের সময় ও সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক নাজমুস সাকিব মুনকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নাজমুস সাকিব মুন একই সাথে দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত সোমবার (৫ মে) দিবাগত রাত ২টায় হুমকির প্রেক্ষিতে সাংবাদিক নাজমুস সাকিব মুন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ওই রাস্তার সাব ঠিকাদার আশরাফুল আলম এমুর বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন।
সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন জানান, সাধারণ ডায়েরীর পর থেকে এমু তার গুণ্ডা বাহিনী দিয়ে হুমকিধামকি প্রদান অব্যাহত রেখেছে। গত বুধবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সামনে আড্ডা দেন তারা। এই সময় বিভিন্ন ভাবে হুমকি দেয় এমুর অনুসারীরা। রাতে ক্লাব বন্ধ করার পর বাড়ি যাওয়ার সময়ও তাকে অনুসরণ করে এমুর লোকজন।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা জানান, বিষয়টি তিনি শুনেছেন। এই ব্যাপারে তিনি দেবীগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন বলে জানান।
এর আগে, গত মঙ্গলবার (৬ মে) দৈনিক সকালের সময়সহ বেশ কয়েকটি পত্রিকায় ১২ ফিট প্রশস্ত রাস্তা ১০ ফিট করে সংস্কার ও নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরীর ঘটনায় সংবাদ প্রকাশিত হয়েছিল। এতেই ক্ষুব্ধ হন ওই কৃষকলীগ নেতা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত