পটুয়াখালীতে লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন
সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে পটুয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় পুলিশি বাঁধার সম্মুখীন হন তারা। বাক বিতন্ডায় দুই কর্মীকে আটক করে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা-কর্মীরা শহরের ফটিকের খেয়াঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি ফায়ার সার্ভিস স্টেশন অতিক্রম করলে পুলিশি বাঁধার মুখে পড়ে। পুলিশের সঙ্গে বাক বিতান্ডার এক পর্যায়ে বিএনপি'র কয়েকজন সিনিয়র নেতা মিছিল থেকে বের হয়ে ওজোপাডিকো কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় এবং ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম এর কাছে স্মারক লিপি প্রদান করে। অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে ফিরে যাওয়ার সময় ফের বাঁধার সম্মুখীন হন তারা। এ সময় পুলিশের সাথে বাক বিতান্ডার কারণে দুই জনকে আটক করে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা তাদেরকে শান্তিপূর্ণ ভাবে থাকতে বলেছি। তাদের মধ্য থেকে বিভিন্ন মামলার পলাতক দুই আসামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied