ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কথা রাখলেন ওসি আশরাফুল ইসলাম

২৪ ঘন্টার আল্টিমেটাম শেষ না হতেই চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার আসামি সোহাগ গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৯-৬-২০২৩ বিকাল ৬:২৩

গাজীপুরের চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার প্রধান আসামী সোহাগ (৩৫) কে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসী ঢাকা মহাসড়ক ঘেড়াও করে। রিফাত হত্যাকাণ্ডের বিষয়ে এলাকা ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ও হত্যার রহস্য উম্মোচনের জন্য রিফাত হত্যায় জড়িতদের ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম।

এরই ধারাবাহিকতায় ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকা থেকে রিফাত হত্যাকাণ্ডের এজাহার ভুক্ত আসামি সোহাগ কে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক(এসআই) মো. সাব্বির হোসাইন। গ্রেপ্তারকৃত সোহাগ, টঙ্গীর এরশাদনগর ২ নং ব্লকের বাসিন্দা খোকা মিয়ার ছেলে।পুলিশ জানায়, ৫ জুন সোমবার সন্ধ্যায় রিফাত তার প্রতিবেশী সোহাগ ও কাজলের সঙ্গে মোটরসাইকেলে করে  বাসা থেকে বের হন। মঙ্গলবার সকালে গাছা থানার পলাশোনা এলাকায় তুরাগ নদের পাড়ে নিহত রিফাতের মোটরসাইকেল পাওয়া যায়। পরে খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানাধীন বিরুলিয়া এলাকার তুরাগ নদ থেকে নিহত রিফাতের  ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গত মঙ্গলবার রাতে গাছা থানায় গ্রেপ্তারকৃত সোহাগ ও পলাতক কাজলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন রিফাতের বাবা ফারুক হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় কেরানীগঞ্জের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে টঙ্গীর এরশাদনগরে জনতা খুনীদের গ্রেপ্তারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানান, সোহাগ হত্যাকাণ্ডের পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। মঙ্গলবার  নিহত রিফাতের মরদেহ উদ্ধারের পর থেকেই তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, কেন কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি আরো অধিক তদন্ত করা হচ্ছে ও পলাতক অপর আসামি কাজলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ

পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন