ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি


মেহেদী সৌরভ, ধানমন্ডি photo মেহেদী সৌরভ, ধানমন্ডি
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ১২:১৪

অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আজ শনিবার (১০ জুন) রাজধানীতে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন জামায়াতের দলীয় সূত্র।

এর আগে শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, জামায়াত সমাবেশের অনুমতি পাবে কিনা সে বিষয় সিদ্ধান্ত রাতে কিংবা সকালের মধ্যে জানানো হবে।

ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নির্মিত সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বিরোধী জনসচেতনতা মূলক পথনাটক ‘মুখোশ’ প্রদর্শনী দেখা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ দুপুর ২টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির নেতাকর্মীরা এই কর্মসূচি করবে। গত শুক্রবার (৯ জুন) রাতে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে ডিএমপির অনুমতির বিষয় জানিয়ে পোস্ট দিয়েছেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার